মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সিনা টান করে বলবেন বাড়ি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া, আমরাও ধানের শীষে ভোট দিয়েছি: এমপি জিলানী ঘিওরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা রামেক মৃত্যুর ২৯ শিশুর হাম শনাক্ত হয়নি: শিশু বিভাগের প্রধান গাজীপুরে ৩ হাজার লিটার তেল মজুদের দায়ে ব্যবসায়ীর জরিমানা ভৈরবে দুই ছিনতাইকারী কে ভ্রাম্যমান আদালতের ৩ মাস করে কারাদণ্ড  পুঁজিবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে গেল আলহাজ্ব টেক্সটাইল দেশের প্রথম ‘অরেঞ্জ বন্ড’সহ ১,৪৫৮ কোটি টাকার ইস্যু অনুমোদন সপ্তাহের দ্বিতীয় দিনে দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স সপ্তাহের দ্বিতীয় দিনে দর বৃদ্ধির তালিকায় এগিয়ে হাক্কানী পাল্প

কলকাতার একাধিক এলাকায় দুই মাসের জন্য ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ১৩৬ Time View

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একাধিক এলাকায় টানা ২ মাসের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই সময়ে সংশ্লিষ্ট এলাকাগুলোতে কোনো মিটিং-মিছিল করা যাবে না। শুক্রবার (২৪ মে) নজিরবিহীন এই নির্দেশিকা জারি করেছেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল।

আগামী ২৮ মে থেকে ২৬ জুলাই পর্যন্ত এই নির্দেশিকা বহাল থাকবে। নির্দেশিকায় জানানো হয়েছে, বউবাজার থানা, হেয়ার স্ট্রিট থানা ও কলকাতা ট্রাফিক গার্ডের সদর দফতরের অধীনে কেসি দাস ক্রসিং থেকে ভিক্টোরিয়া হাউসের দিকে এবং বেন্টিঙ্ক স্ট্রিট বাদে এর আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে।

নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট এলাকায় কোথাও পাঁচজনের বেশি জমায়েত করা যাবে না। কলকাতা পুলিশ সূত্রের খবর, সংশ্লিষ্ট এলাকাগুলোতে ভোটের আগে ও পরে অশান্তির আশঙ্কা রয়েছে। সে কারণেই আগাম সতর্কতা হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

পুলিশ সূত্রের খবর, সংশ্লিষ্ট এলাকাগুলোতে কিছু সমাজবিরোধী কার্যকলাপের খবর এসেছে। বড় ধরনের কোনও হিংসাত্মক পরিবেশ তৈরি হতে পারে বলেও জানতে পেরেছে পুলিশ।

এক্ষেত্রে রাজনৈতিক দলের মিছিল বা মিটিংকে সহজেই তারা ‘টার্গেট’ করতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। সে কারণেই মিছিল মিটিংয়ের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আগামী ১ জুন কলকাতায় শেষ দফায় ভোট হবে। ৪ জুন ফলাফল প্রকাশ হবে। ভোট সামনে রেখে সংশ্লিষ্ট এলাকাগুলোতে দুই মাসের জন্য মিছিল-মিটিং নিষিদ্ধ করা হয়েছে। এলাকার মানুষের সুরক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS