1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
Title :
আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইনটেক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সি পার্ল রিসোর্ট সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েবকে অতিথি গ্রুপের সংবর্ধনা ভিভো ওয়াই৫০০-এর ৮১০০ এমএএইচ ব্যাটারিতে লাইফ হবে ফুল অন! মাধবপুর টানা অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ নদী ভাঙন সিলেটে উবারের যাত্রা শুরু; যাতায়াত হবে আরও সহজ ও নিরাপদ

ফুলছড়িতে নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ

  • আপডেট : শুক্রবার, ২৪ মে, ২০২৪, ৯.৩৪ পিএম
  • ১৫৯ Time View

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে ইঞ্জিন চালিত নৌকা থেকে পড়ে গিয়ে কামরুল ইসলাম (১৯) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২৪ মে) সকাল ১০টার দিকে ফুলছড়ি উপজেলার কাউয়াবাধা এলাকায় ঘটনাটি ঘটে। সন্ধ্যা পর্যন্ত তাকে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস।

নিখোঁজ কামরুল ইসলাম ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের হরিচন্ডি গ্রামের রমজান আলীর ছেলে।

স্থানীয়রা জানান, সকালে হরিচন্ডি ঘাট থেকে প্রায় ৪০ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকা বালাসিঘাটের দিকে রওনা করে। নৌকাটি কাউয়াবাধা এলাকায় পৌঁছলে কামরুল নৌকা থেকে ব্রহ্মপুত্র নদে পড়ে যান। তাকে উদ্ধারে নৌকার কয়েকজন যাত্রী নদীতে লাফ দেন। কিন্তু, তীব্র স্রোত থাকায় কামরুলকে উদ্ধারে তারা ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নদে কামরুলকে উদ্ধার অভিযান শুরু করে।

ফুলছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নুর মোহাম্মদ সন্ধ্যায় বলেন, কিছু কিছু জায়গায় নদের গভীরতা এবং প্রবল স্রোত থাকায় এখনো নিখোঁজ যুবককে উদ্ধার করা সম্ভব হয়নি। আমাদের পাশাপাশি রংপুর থেকে একটি ডুবুরি দল এসে উদ্ধার অভিযানে যোগ দিয়েছে। সন্ধ্যা হয়ে যাওয়ায় আগামীকাল শনিবার সকালে আবারও উদ্ধার অভিযান শুরু করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com