1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
Title :
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো স্পিনিং লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে ইনটেক লিমিটেড কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদকমুক্ত ও আধুনিক আমড়াতলি গড়ার প্রত্যয়ে মাঠে শাহিন আহমেদ শরীফ আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক

১৬০ বার ভূকম্পনে কাঁপল ইতালি

  • আপডেট : বুধবার, ২২ মে, ২০২৪, ১১.২৭ এএম
  • ২০৪ Time View

ইতালির দক্ষিণাঞ্চলীয় নেপলসের আশপাশের ১৬০টিরও বেশি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার (২১ মে) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ভূমিকম্পের পর এলাকায় অনেকগুলো বাড়িঘর খালি করা হয়েছে এবং অনেক স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ও রাতে ভূমিকম্পগুলো রেকর্ড করা হয়েছে।

বিবিসির প্রতিবেদন বলছে, এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি ছিল ৪.৪ মাত্রার। দেশটির পোজুলি শহরের কাছে স্থানীয় সময় রাত আটটার দিকে এই ভূমিকম্পটি আঘাত হানে। ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি (আইএনজিভি) বলেছে, গত ৪০ বছরের মধ্যে এটিই ছিল এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

ভূমিকম্পের পর পোজুলিতে শতাধিক তাঁবু টানানো হয়। কিছু বাসিন্দা রাতের বেশিরভাগ সময় রাস্তাতেই কাটিয়েছে। কেউ কেউ আবার অন্য জায়গায় আত্মীয়দের কাছে চলে যায়।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গত কয়েক মাসে কমমাত্রার কয়েকদফা ভূমিকম্প হওয়ার কারণে বেশ কয়েকটি পরিবার এলাকা ছেড়ে যাওয়ার কথা ভাবছে।

একটি গণমাধ্যম নেপলসের এক বাসিন্দার উদ্ধৃতি দিয়ে বলেছে, তারা কখনও এত শক্তিশালী ভূমিকম্প অনুভব করেনি। এক ব্যক্তি ইল মাত্তিনো পত্রিকাকে বলেছেন, ‘এবারের ভূমিকম্প জোরাল ছিল, মনে হয়েছিল একম্পন কখনও শেষ হবে না।’

ভূমিকম্পে অবকাঠামোগত কোনও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

ভবিষ্যতে ‘আরো গুরুতর ভূমিকম্প হতে পারে’ বলে সতর্ক করে নেপলসের মেয়র মানফ্রেদি বলেছেন, ‘কর্মকর্তাদেরকে সেই জরুরি পরিস্থিতি সামাল দিতে হবে, যে পরিস্থিতিতে আমাদেরকে কয়েক মাস থাকতে হতে পারে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com