1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
Title :
৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ

রাইসির মৃত্যুতে পাকিস্তানে একদিনের শোক

  • আপডেট : সোমবার, ২০ মে, ২০২৪, ১০.১৭ পিএম
  • ১৭৯ Time View

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ায় পাকিস্তানে একদিনের শোক ঘোষণা করা হয়েছে। আজ সোমবার (২০ মে) পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ ঘোষণা করেন। খবর এএফপির।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় শেহবাজ বলেন, ‘পাকিস্তান প্রেসিডেন্ট রাইসি ও তার সংগীদের প্রতি সম্মান এবং ভ্রাতৃপ্রতিম দেশ ইরানের প্রতি সংহতি জানানোর অংশ হিসেবে একদিনের শোক পালন করবে এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখবে।’

শাহবাজ শরিফ আরও বলেন, ‘পাকিস্তান সরকার ও জনগণসহ আমি ইরানের এই অপূরণীয় ক্ষতির জন্য দেশটির প্রতি আমাদের গভীর শোক প্রকাশ করছি এবং সমবেদনা জানাচ্ছি। ইরানের জনগণ প্রথাগতভাবে সাহসের সঙ্গে এই ট্র্যাজেডি কাটিয়ে উঠবে।’

এ বছরের গোড়ার দিকে পাকিস্তান ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনার পর প্রতিবেশি দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে পাকিস্তান গত এপ্রিলে রাইসিকে তিন দিনের সফরে ইসলামাবাদে আমন্ত্রণ জানায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com