1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
Title :
৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ

ইরানের প্রেসিডেন্টসহ হেলিকপ্টারের সব যাত্রী মারা গেছেন

  • আপডেট : সোমবার, ২০ মে, ২০২৪, ১.৫৮ পিএম
  • ১৯৫ Time View

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানসহ হেলিকপ্টারের সব যাত্রী মারা গেছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যসহ বেশ কয়েকটি গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

শনিবার (১৮ মে) কয়েকজন সহযোগীসহ আজারবাইজান সফরে যান প্রেসিডেন্ট রাইসি। সেখানে দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাথে একটি অনুষ্ঠান শেষে ফিরে আসার পথে দুর্ঘটনাটি ঘটে।

প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানের পাশাপাশি হেলিকপ্টারটিতে ইরানের আরও বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তাও ছিলেন।

তারা হলেন, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতি, পূর্ব আজারবাইজানে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি মোহাম্মদ আলি আলে-হাশেম ও প্রেসিডেন্ট গার্ডের প্রধান মেহেদি মুসাভি। এছাড়া হেলিকপ্টারের পাইলট, কো-পাইলট ও ক্রুও মারা গেছেন।

আল জাজিরা জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান ও আরও কয়েকজনকে বহনকারী হেলিকপ্টারটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

ইরান থেকে আল জাজিরার প্রতিনিধি রেসুল সেরদার বলেছেন, আমরা যখন হেলিকপ্টারের ধ্বংসাবশেষের দিকে তাকালাম, তখন দেখলাম হেলিকপ্টারের পুরো কেবিন সম্পূর্ণ পুড়ে গেছে।

ইরানি কর্তৃপক্ষ আরও বলছে, কয়েকটি লাশ এমনভাবে পুড়ে গেছে যে শনাক্ত করা প্রায় অসম্ভব। ফলে কার লাশ কোনটা তা এখনও শনাক্ত করা যায়নি।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ছবি এবং ভিডিও প্রকাশ করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (ইরনা) একটি দুর্ঘটনাস্থলের একটি ড্রোন ভিডিও প্রকাশ করেছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, বিধ্বস্ত হেলিকপ্টারের পেছনের কিছু অংশ ছাড়া পুরোটাই বিধ্বস্ত হয়ে গেছে। ইরনা এক প্রতিবেদনে জানিয়েছে, ইব্রাহিম রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ছবি প্রকাশ করেছে রেড ক্রিসেন্ট।

ইরানের স্থানীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম দুর্ঘটনাস্থলের ছবি এবং ভিডিও শেয়ার করেছে। এতে পাহাড়ের পাশে টুকরো টুকরো হয়ে যাওয়া রাইসির হেলিকপ্টারটি দেখা যাচ্ছে। আল জাজিরার সংবাদদাতা আলী হাসেমের এক্স পোস্টে একটি ঘাসযুক্ত এলাকায় হেলিকপ্টারের লেজ উল্টে থাকতে দেখা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com