1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

১০ মাসে জিরা আমদানি ৫ হাজার টন

  • আপডেট : রবিবার, ১৯ মে, ২০২৪, ৫.৩৪ পিএম
  • ১৯৪ Time View

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে জিরা আমদানি দ্বিগুণের বেশি বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) এ বন্দর দিয়ে প্রায় ৫ হাজার টন জিরা আমদানি হয়েছে।

ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।

রাজস্ব বিভাগ জানায়, ২০২২-২৩ অর্থবছরের প্রথম ১০ মাস ভোমরা স্থলবন্দর দিয়ে জিরা আমদানি হয়েছিল ২ হাজার ১৪৫ টন, যার আমদানি মূল্য ছিল ৪১ কোটি টাকা। এ হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের এ ১০ মাসে বন্দরটি দিয়ে জিরা আমদানির পরিমাণ ২ হাজার ৭৭৬ টন বেড়েছে। এসময়ে ৭৪ কোটি ৩ লাখ টাকা মূল্যের মোট ৪ হাজার ৯২১ টন জিরা আমদানি করেছেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ী ও আমদানিকারকরা বলছেন, দেশের বাজারে এ পণ্যের ঊর্ধ্বমুখী চাহিদার কারণে আমদানি বেড়েছে। পাশাপাশি ভারতে সম্প্রতি জিরার সরবরাহ বাড়ার পাশাপাশি দাম কমে যাওয়ায় আমদানি বেড়েছে।

এদিকে গত দশ মাসে আমদানি বাড়ায় জিরার দাম উল্লেখযোগ্য হারে কমেছে। গতকাল সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড় বাজারের কয়েকটি মসলা আড়ত ঘুরে এ তথ্য জানা গেছে।

বাজারে অন্যান্য মসলার তুলনায় জিরার দাম কম আছে বলে জানিয়েছেন সাতক্ষীরা জেলা কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ। বর্তমানে ৭০০ টাকা কেজিদরে জিরা বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন তিনি, কয়েক মাস আগেই যার মূল্য ছিল ১ হাজার ২০০ টাকা। তিনি আরো বলেন, জিরাসহ অন্যান্য মসলাজাত পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমম্বয় রেখে কাজ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com