1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
Title :
ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত মানুষের মুক্তির দিশারি ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে আফতাব অটোমোবাইলস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে একমি পেস্টিসাইডস সিলেটের সাদাপাথর পর্যটন স্পটে ব্যবসা করতে হলে এখন দিতে হবে মাসিক ভাড়া

গাইবান্ধায় চাচার ছুরিকাঘাতে ভাতিজির মৃত্যু

  • আপডেট : শনিবার, ১৮ মে, ২০২৪, ৯.৪০ পিএম
  • ২৪২ Time View

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার পলাশবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচার ছুরিকাঘাতে পাপিয়া আক্তার (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মে) সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিরামেরভিটা গ্রামে এ ঘটনা ঘটে।

পলাশবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত পাপিয়া আক্তার ওই এলাকার মৃত নুরুল ইসলাম মাস্টারের মেয়ে এবং শরিফুল ইসলামের স্ত্রী। বিয়ের পর থেকে স্বামীসহ পাপিয়া বাবার বাড়িতেই থাকতেন। এছাড়া অভিযুক্ত চাচা দুলা মিয়া একই গ্রামের মৃত চান্দু খলিফার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আজমিরুজ্জামান বলেন, বাড়ির পাশের একটি জমি নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। আজ শনিবার সকালে ওই বিরোধপূর্ণ জমিতে গাছ রোপণ করতে যান চাচা দুলা মিয়া। এতে বাধা দেন ভাতিজি পাপিয়াসহ তার পরিবারের লোকজন। এ সময় উভয়ের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। পরে কথা কাটাকাটির একপর্যায়ে চাচা দুলা মিয়া তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে ভাতিজি পাপিয়ার গলায় আঘাত করেন। এতে পাপিয়া রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্বজনরা গুরুতর আহত পাপিয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্য হয়।

তিনি বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে পারভিন নামে এক নারীকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এজাহার দায়েরের প্রস্তুতি চলছে। এজাহার পেলে মামলা করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com