1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
Title :
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো স্পিনিং লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে ইনটেক লিমিটেড কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদকমুক্ত ও আধুনিক আমড়াতলি গড়ার প্রত্যয়ে মাঠে শাহিন আহমেদ শরীফ আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক

দিল্লির তাপমাত্রা ৪৭ ডিগ্রি ছাড়িয়েছে

  • আপডেট : শনিবার, ১৮ মে, ২০২৪, ৫.২১ পিএম
  • ২২৯ Time View

ভারতের রাজধানী দিল্লির তাপমাত্রা ৪৭ ডিগ্রি ছাড়িয়েছে। চলতি গ্রীষ্ম মৌসুমে এটি ছিল সর্বোচ্চ তাপমাত্রা। শনিবার টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

শুক্রবার ভারতের আবহাওয়া দপ্তরের জারি করা পূর্বাভাসে বলা হয়েছে, রাজস্থান, পঞ্জাব, উত্তর প্রদেশ, হরিয়ানায় আগামী পাঁচ দিন তাপপ্রবাহ চলবে। আগামী চার দিন তাপপ্রবাহ চলবে মধ্যপ্রদেশ ও বিহারে। পশ্চিমবঙ্গে ১৮ ও ২০ মে তাপপ্রবাহের পূর্বাভাস থাকছে। ওড়িশার জন্য এটি ২০ ও ২১ তারিখ। ঝাড়খণ্ডে তাপপ্রবাহের পূ্র্বাভাস ১৯ ও ২০ মে রয়েছে।  রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড়, পঞ্জাবে শুক্রবার বেশিরভাগ জায়গারই তাপমাত্রা ৪৩ ডিগ্রি থেকে ৪৬ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করেছে। 

আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, দিল্লির নজফগড়ে ছিল শুক্রবারের সর্বাধিক উষ্ণ এলাকা। সেখানে তাপমাত্রার পারদ উঠেছিল ৪৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে। দিল্লির সফদরজং এলাকায় তাপমাত্রা ছিল ৪৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। দিল্লির আটটি এলাকায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের ঊর্ধ্বে ছিল। এরপরই দিল্লির জন্য কমলা সতর্কতা জারি করা হয়। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com