1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
Title :
নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু

ঈশ্বরদীতে নির্বাচনী সমাবেশে খিচুড়ির আয়োজন, প্রার্থীর সমর্থককে জরিমানা

  • আপডেট : শনিবার, ১৮ মে, ২০২৪, ১.০৮ পিএম
  • ২৭১ Time View

নিজস্ব প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক রানা সরদারের এক সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে সাত ডেকচি খিচুড়িও জব্দ করা হয়।

শুক্রবার (১৭ মে) বিকেলে উপজেলার বাঘইল গ্রামে তরিকুল ইসলাম ভাদুর বাড়িতে অভিযান চালিয়ে এসব খিচুড়ি জব্দ ও জরিমানা করা হয়। অভিযুক্ত ভাদু উপজেলা আওয়ামী লীগের সমাজ কল্যাণ সম্পাদক।

জানা যায়, চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক রানা সরদারের সমর্থনে শুক্রবার সন্ধ্যায় পাকশী ইউনিয়নের দিয়ার বাঘইল গ্রামে তরিকুল ইসলাম ভাদুর বাড়িতে নির্বাচনী সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত জনতার জন্য খিচুড়ি খাওয়ার আয়োজন করা হয়।

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহদত হোসেন খান সেখানে অভিযান পরিচালনা করেন। এসময় সাত ডেকচি খিচুড়ি জব্দের পাশাপাশি তরিকুল ইসলাম ভাদুকে ১০ হাজার জরিমানা করা হয়।

এ বিষয়ে শাহদত হোসেন খান বলেন, নির্বাচনী আচারণ বিধি লঙ্ঘন করে সমাবেশের জন্য অভিযুক্তের বাড়ির পাশে খোলা স্থানে খিচুড়ি রান্না হয়েছিল। পরে জব্দকৃত খিচুড়ি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com