মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সিনা টান করে বলবেন বাড়ি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া, আমরাও ধানের শীষে ভোট দিয়েছি: এমপি জিলানী ঘিওরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা রামেক মৃত্যুর ২৯ শিশুর হাম শনাক্ত হয়নি: শিশু বিভাগের প্রধান গাজীপুরে ৩ হাজার লিটার তেল মজুদের দায়ে ব্যবসায়ীর জরিমানা ভৈরবে দুই ছিনতাইকারী কে ভ্রাম্যমান আদালতের ৩ মাস করে কারাদণ্ড  পুঁজিবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে গেল আলহাজ্ব টেক্সটাইল দেশের প্রথম ‘অরেঞ্জ বন্ড’সহ ১,৪৫৮ কোটি টাকার ইস্যু অনুমোদন সপ্তাহের দ্বিতীয় দিনে দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স সপ্তাহের দ্বিতীয় দিনে দর বৃদ্ধির তালিকায় এগিয়ে হাক্কানী পাল্প

সরকারি কোম্পানি বিক্রি করে দিচ্ছে পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১৪৮ Time View

সরকারি মালিকানাধীন কোম্পানিগুলো ব্যক্তি মালিকানাধীন করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। মঙ্গলবার (১৪ মে) দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, সকল সরকারি সম্পদকে বেসরকারিকরণ করা হলেও কিছু কৌশলগত সম্পদ রাষ্ট্রীয় মালিকানাধীন থাকবে। এ নতুন পরিকল্পনা ২০২৪ সাল থেকে বাস্তবায়ন করা শুরু হবে, আর ২০২৯ সালের মধ্যে সব সরকারি প্রতিষ্ঠানকে বেসরকারিকরণ করা হবে।

প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, বিগত কয়েক বছরের রাষ্ট্রীয় কোম্পানি এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানের পণ্য-পরিষেবা উৎপাদন ও মুনাফার অবস্থা যাচাই করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পাকিস্তানের অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্যই সরকারিভাবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়। পাঁচ বছরের মধ্যেই এ নতুন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। আর এর মধ্যদিয়ে করদাতা জনগণের অর্থ সাশ্রয় হবে।

প্রসঙ্গত, কয়েক বছর ধরেই পাকিস্তানে অর্থনৈতিক মন্দা দেখা যাচ্ছে। দেশটির অর্থনৈতিক খাতে অব্যবস্থাপনা, পর্যাপ্ত বরাদ্দের অভাব এবং দুর্নীতি প্রকটভাবে দেখা দিয়েছে। এতে পাকিস্তানের সরকারি পণ্য ও পরিষেবা কোম্পানিগুলো অনেক বছর ধরেই লোকসানে রয়েছে। এর মধ্যে সবচেয়ে কঠিন সময় পার করছে সরকারি বিমান পরিষেবা কোম্পানি পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সসহ (পিআইএ) কয়েকটি প্রতিষ্ঠান।

পাকিস্তান সরকার এর আগেও সরকারি কোম্পানিগুলো বেসরকারিকরণের উদ্যোগ নিলেও তা বেশিরভাগ ক্ষেত্রে সফল হয়নি। তবে এবার শিগগিরই সরকারি সম্পদ বেসরকারি খাতে স্থানান্তর করা হবে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রীর দফতর। সরকারিভাবে এ স্থানান্তরকরণের প্রাথমিক তালিকাও প্রকাশ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS