মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ইসলামী ব্যাংকের রেমিট্যান্স গ্রাহকরা পাবেন ২০টি মোটর সাইকেল শপথ নিতে সংসদ ভবনে আসছেন নবনির্বাচিত এমপিরা ১৭ বছর পর শান্তিপূর্ণ নির্বাচন, দেশবাসীকে অভিনন্দন প্রধান উপদেষ্টার ওমরাহ শেষে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ বগুড়া-৬ শূন্য করল নির্বাচন কমিশন বাংলাদেশ ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছেড়ে দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চুয়াডাঙ্গা জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংকের সঙ্গে টাইগার নিউ এনার্জি ও এক্সপার্ট সলিউশনস লিমিটেডের এসএমই ঋণ ও গ্রীণ ফাইন্যান্স সংক্রান্ত চুক্তি স্বাক্ষর ডিজিটাল ব্যাংক লাইসেন্সে আরও সময় চায় ব্যাংক কর্মকর্তারা রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত

আটঘরিয়ায় ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের পাল্টাপাল্টি হামলার অভিযোগ, আহত ১০

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ২৭৮ Time View

নিজস্ব প্রতিনিধি: পাবনার আটঘরিয়া থানার  অফিসার ইনচার্জ  (ওসি) হাদিউল ইসলাম বলেন, ‘আমরা ঘটনা শুনেছি। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করছে। আমরা লিখিত অভিযোগ পেলে আইনী ব্যবস্থা গ্রহণ করব।’

আসন্ন ২৯ মে ২০২৪ পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর পাল্টাপাল্টি হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা। উপজেলার দেবোত্তর ইউনিয়নের মতিগাছা এলাকায় রোববার রাতে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন দুই ভাই আফাই মোল্লা ও সইমুদ্দিন মোল্লা, আবুল কাসেম ও তার ছেলে মাহাতাব প্রামাণিক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ১০টার দিকে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান তানভীর ইসলামের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে ফেরার পথে তানভীর ইসলামের সমর্থকদের মারধর করেন অপর প্রার্থী সাইফুল ইসলাম কামালের সমর্থকরা।

এ নিয়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হন। আহতদের আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে তানভীর ইসলাম বলেন, ‘কয়েকদিন আগে চাঁদভায় আমার সমর্থকদের ওপর হামলা করেছে কামালের লোকজন। আজকে আমার সমর্থকরা অফিস উদ্বোধন শেষে বাড়ী ফেরার পথে পরিকল্পিতভাবে কামালের সমর্থকরা হামলা করেছে। এতে আমার বেশ কয়েকজন সমর্থক গুরুতর আহত হয়েছেন। আমি এর উপযুক্ত শাস্তি চাই।’

আরেক চেয়ারম্যান প্রার্থী কামাল বলেন, ‘আমার সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ মিথ্যা ও কাল্পনিক। দেবোত্তর ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে আমার কর্মী-সমর্থকদের ওপরই হামলা করা হয়েছে। এতে আমার এক বৃদ্ধ ও নারী সমর্থক আহত হয়েছেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS