1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
Title :
আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইনটেক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সি পার্ল রিসোর্ট সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েবকে অতিথি গ্রুপের সংবর্ধনা ভিভো ওয়াই৫০০-এর ৮১০০ এমএএইচ ব্যাটারিতে লাইফ হবে ফুল অন! মাধবপুর টানা অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ নদী ভাঙন সিলেটে উবারের যাত্রা শুরু; যাতায়াত হবে আরও সহজ ও নিরাপদ

গাইবান্ধায় গণধোলাইয়ের শিকার প্রধান শিক্ষক

  • আপডেট : সোমবার, ১৩ মে, ২০২৪, ১০.৩৬ পিএম
  • ১৮৫ Time View

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে গোলাম রব্বানী বকুল (৫০) নামের এক প্রধান শিক্ষক গণধোলাইয়ের শিকার হয়েছেন। স্থানীয়দের দাবি, ওই প্রধান শিক্ষককে তার প্রেমিকার সঙ্গে অনৈতিক কাজের সময় হাতেনাতে ধরা হয়েছে।

রোববার (১২ মে) দিবাগত গভীর রাতে উপজেলার দহবন্দ ইউনিয়নের হুড়াভায়া খাঁ গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শিক্ষক গোলাম রব্বানী বকুল একই ইউনিয়নের আরাজি দহবন্দ গ্রামের বাসিন্দা। তিনি বামনডাঙ্গা ইউনিয়নের তালুক ফলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

স্থানীয়রা জানায়, উপজেলার দহবন্দ ইউনিয়নের হুড়াভায়া খাঁ গ্রামের মোস্তাফিজার রহমানের স্ত্রী আলেমা বেগমের সঙ্গে গোলাম রব্বানী বকুলের দীর্ঘদিন ধরে শিক্ষক পরকীয়া লিপ্ত ছিলেন। প্রায়ই তিনি ওই নারীর বাড়িতে যাতায়াত করতেন। গতরাতে তার বাড়িতে যান। রাতের একপর্যায়ে ওই নারীর ছেলে তাদের দুজনকে অন্তরঙ্গ অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়রা তাকে আটক করে গণধোলাই দিয়ে স্বজনদের খবর দেয়।

পরে অভিযুক্ত শিক্ষক গোলাম রব্বানীর ছোট ভাই সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকুল ও সাবেক ইউপি সদস্য রেজাউল করিম ফুলবাবুসহ তার কয়েকজন আত্মীয় এসে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

এ ব্যাপারে সাবেক ইউপি সদস্য রেজাউল করিম ফুলবাবু বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে দেখি স্থানীয়রা গোলাম রব্বানী বকুলকে সুপারি গাছে বেঁধে রেখছে। পরে তার ছোট ভাই গোলাম কবির মুকুল ও ভাতিজারা এসে নিয়ে যায়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বলেন, এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com