1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

জিপিএ-৫ না পাওয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

  • আপডেট : সোমবার, ১৩ মে, ২০২৪, ১১.১৫ এএম
  • ১৩২ Time View

স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর সৈয়দপুরে জিপিএ-৫ না পাওয়া রাফসান জানি এ্যমিল (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।

রোববার দুপুরে উপজেলার বাঙালিপুর নিজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ্যামিল একই এলাকার আব্দুর রহিমের ছেলে। সে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

পুলিশ ও পরিবার জানায়, এ্যমিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার আশা করেছিল। কিন্তু আজ সকালে প্রকাশিত ফলাফলে জিপিএ-৪.৮৯ পেয়ে উত্তীর্ণ হয় এ্যামিল। ফল প্রকাশের পর স্কুল থেকে বাড়ি ফিরে পরিবারের সবার অজান্তে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

এ সময় তার বাবা-মা কেউ বাড়িতে ছিলেন না। প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে বাড়ির টিন খুলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার মৃত্যু হয়।

সৈযদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com