1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার নবীনগরকে মাদকমুক্ত রাখতে ভিন্নধর্মী উদ্যোগ মেয়র প্রার্থী মাসুদ রানার দেশের বাইরে উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা দেওয়ার লক্ষে এসবিএসি ব্যাংক পিএলসি.-এর সঙ্গে চিকিৎসা ইন্টারন্যাশনালের চুক্তি স্বাক্ষর বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা দর বৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম

ইসরায়েলকে কড়া সতর্কবার্তা ইরানের

  • আপডেট : রবিবার, ১২ মে, ২০২৪, ৬.০৪ পিএম
  • ১৯৪ Time View

চলমান উত্তেজনার মধ্যে পারমাণবিক ইস্যুতে ইসরায়েলকে কড়া সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খমেনির উপদেষ্টা কামাল খারাজি বলেছেন, ইসরায়েল অমাদের অস্তিত্বের জন্য হুমকির কারণ হলে আমাদের পিছপা হওয়ার কোনো সুযোগ নেই। খবর এনডিটিভির।

খবরে বলা হয়েছে, গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে ইরান। দীর্ঘদিন ধরে এমন অভিযোগ করে আসছে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা।

তবে বরাবরই তাদের এ অভিযোগ নাকচ করেছে তেহরান। কিন্তু এবার শুধু নাকচ করেই থামেননি তারা। রীতিমতো তেলআবিবকে শাসিয়েছেন কামাল খারাজি।

ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, আমাদের পারমাণবিক বোমা তৈরির কোনো সিদ্ধান্ত নেই, কিন্তু ইরানের অস্তিত্ব হুমকির মুখে পড়লে আমরা আমাদের নীতি পরিবর্তন করতে বাধ্য হবো।

গত মাসে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরাইলের এক হামলায় ইরানের ইসলামিক রিভোলিউশনারি গার্ড কোর বেশ কয়েকজন নেতা নিহতের ঘটনায় ইসরাইলের ভূখণ্ডে পাল্টা হামলা চালায় ইরান। এতে দুদেশের মধ্যে উত্তেজনা ক্রমে বেড়েই চলছে। চলমান এই উত্তেজনার মধ্যেই ইসরাইলকে সতর্ক করলো তেহরান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com