1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
Title :
চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের কর্মপরিষদের সভা: সংবিধান পরিবর্তন ও গণভোটের দাবি মানবাধিকারে বিশেষ অবদানের জন্য শান্তি পদক পেলেন মঞ্জুর হোসেন ঈসা সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের আড়ালে তৃণমূলের উপস্থিতি, টাঙ্গাইলে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাথাচাড়া তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই

প্রতি মাসেই মা দিবস পালন করবে আইপিডিসি

  • আপডেট : রবিবার, ১২ মে, ২০২৪, ১০.৩৮ এএম
  • ২০৪ Time View

নিজস্ব প্রতিবেদক: ‘শুধু বছরে একটি দিন নয়, প্রতি মাসেই পালিত হোক মা দিবস’- এমন অভিনব চিন্তাকে মাথায় রেখে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড প্রতিষ্ঠানটির নারী কর্মীদের জন্য নিশ্চিত করেছে বিশেষ সুবিধা।

নারী কর্মী এবং মা, যাদের সদ্যজাত থেকে পাঁচ বছর বয়সী সন্তান রয়েছে তারা প্রতি মাসেই পাবেন একদিন ‘ওয়ার্ক ফ্রম হোম’, অর্থাৎ, বাড়িতে বসে কাজ করার সুযোগ। এই ক্ষেত্রে সেই দিনটিতে তারা যেমন নিশ্চিন্তে অফিসের কাজও করতে পারবেন, তেমনি নিজের সন্তানকেও সময় দিতে পারবেন একইসাথে।

প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামস বলেন, “একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে আইপিডিসি বরাবরই নারী ক্ষমতায়নে বিশ্বাসী। কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ, উন্নয়ন ও অগ্রগতি সামগ্রিকভাবে একটি প্রতিষ্ঠানের উন্নয়নের অন্যতম নির্দেশক। এজন্য, নারীদের সুস্থ ও সুন্দর কর্মপরিবেশ সৃষ্টি করাও আমাদের লক্ষ্য। এছাড়াও, একজন নারী যখন মা হন, তখন তার দায়িত্বও বেড়ে যায়। তখন কর্মস্থল থেকে তাদের বিশেষ কিছু সুবিধা প্রাপ্য বলে আমি মনে করি। আর সেই ভাবনা থেকেই মা দিবসকে উপলক্ষ্য করে আমরা ৫ বছর পর্যন্ত বয়সী শিশু আছে এমন মায়েদের জন্য প্রতি মাসে একটি দিনকে রেখেছি, যেদিন তারা বাড়িতে বসে কাজ করতে পারবেন এবং সন্তানকেও সময় দিতে পারবেন। আশা করছি, এই উদ্যোগ নারী এবং মা কর্মীদের জন্য মঙ্গলকর হবে”।

মাতৃত্বকালীন ছুটি বাদেও প্রতি মাসে ‘ওয়ার্ক ফ্রম হোম’, অর্থাৎ বাড়ি থেকেই কাজ করা এবং সন্তানকে সময় দেওয়ার এই বিশেষ সুবিধাটি নারী কর্মীদের মাতৃত্বের প্রতি সম্মানবোধ ও একটি সুন্দর কর্মপরিবেশ নিশ্চিত করবে বলে আশাবাদ ব্যক্ত করা যায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com