1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
Title :
Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব

আফগানিস্তানে বন্যায় নিহত বেড়ে ২ শতাধিক

  • আপডেট : শনিবার, ১১ মে, ২০২৪, ৬.৩০ পিএম
  • ২১১ Time View

আফগানিস্তানের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় ২০০’র বেশি মানুষ মারা গেছে বলে জানিয়েছে জাতিসংঘ। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বরাত দিয়ে ফ্রান্স-২৪ চ্যানেল এ খবর দিয়েছে।

তালেবান সরকারের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি বাগলান প্রদেশে বন্যায় একদিনে ৬০ জনের মৃত্যুর খবর দিয়েছে। আফগানিস্তানের ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় নিখোঁজ রয়েছে বেশ কিছু মানুষ। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ এরইমধ্যে আরো দুটি ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

সামজিক মাধ্যমে প্রকাশিত কয়েকটি ভিডিওতে দেখা যায়, মুষলধারে বৃষ্টির কারণে বেশ কিছু গ্রামের ঘরবাড়ি ডুবে গেছে। চারদিকে ভয়াবহ ধ্বংসলীলার চিহ্ন রয়েছে। আফগানিস্তানে গত কয়েক সপ্তাহ ধরে অস্বাভাবিক ভারী বৃষ্টিপাতের কারণেই এই বন্যার সৃষ্টি হয়েছে এবং মধ্য এপ্রিল থেকে এ পর্যন্ত দুই শতাধিক লোকের প্রাণহানি হয়েছে।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আব্দুল মতিন কানি জানান, বাগলান প্রদেশের বোরকা জেলায় বেশিরভাগ প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়া, দুই শতাধিক মানুষ তাদের ঘরে আটকা পড়েছেন।

স্থানীয় কর্মকর্তা হেদায়েতুল্লাহ হামদার্দ জানান, সেনাবাহিনীর সদস্যসহ জরুরি বিভাগের লোকজন ধ্বংস্তূপ ও কাদার নিচে পড়ে থাকা মরদেহ বের করে আনতে তল্লাশি চালিয়ে যাচ্ছে। এছাড়া উপদ্রুত এলাকার লোকজনের মধ্যে তাঁবু, কম্বল ও খাবার বিতরণ করা হচ্ছে বলেও জানান ওই কর্মকর্তা।

বন্যায় রাজধানী কাবুলের সঙ্গে দেশটির উত্তরাঞ্চলের সংযোগ রক্ষাকারী প্রধান সড়কটি বন্ধ রয়েছে।

-পার্সটুডে

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com