1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
Title :
আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইনটেক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সি পার্ল রিসোর্ট সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েবকে অতিথি গ্রুপের সংবর্ধনা ভিভো ওয়াই৫০০-এর ৮১০০ এমএএইচ ব্যাটারিতে লাইফ হবে ফুল অন! মাধবপুর টানা অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ নদী ভাঙন সিলেটে উবারের যাত্রা শুরু; যাতায়াত হবে আরও সহজ ও নিরাপদ

দিনাজপুরে ট্রাকের চাকায় পুলিশ নিহত

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, ৯.০৫ পিএম
  • ৩০২ Time View

নিজস্ব প্রতিনিধিঃ দিনাজপুর সদর উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মমতাজ আলী (৪২) নামে পুলিশের এক এএসআই নিহত হয়েছেন। দুর্ঘটনায় আব্দুল জলিল (৪৩) নামে অপর এক এএসআই গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ মে) বিকেলে সদর উপজেলার নশিপুর স্কুল অ্যান্ড কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেল সোয়া পাঁচটায় একটি ঘটনার তদন্ত করতে মোটরসাইকেলে মমতাজ আলী ও আব্দুল জলিল দশমাইলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নশিপুর স্কুল অ্যান্ড কলেজের সামনে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাদের পিষ্ট করে পালিয়ে যায়। দুর্ঘটনায় এএসআই মমতাজ আলী মারা যান। গুরুতর আহত এএসআই আব্দুল জলিলকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে গ্রেপ্তারের জন্য চেষ্টা চালানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com