1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
Title :
আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত মানুষের মুক্তির দিশারি ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস

হাকিমপুরে নির্বাচনে জয় পেয়েছেন কামাল হোসেন রাজ

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, ১১.১৯ এএম
  • ৩০৯ Time View

স্টাফ রিপোর্টারঃ দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদ নির্বাচনে জয় পেয়েছেন কামাল হোসেন রাজ। বেসরকারি ফলাফলে ‘মোটরসাইকেল’ প্রতীকে তিনি ২২ হাজার ২৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন পেয়েছেন ১৯ হাজার ৩৭৮ ভোট। তিনি ‘টেলিফোন’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন।

বুধবার (৮ মে) সন্ধ্যা ৭টার দিকে হাকিমপুর উপজেলা নির্বাচন ও সহকারী রিটারিং কর্মকর্তা মো. শিমুল সরকার নির্বাচনের বেসরকারি ফল ঘোষণা করেন। 

শিমুল সরকার বলেন, বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয় হাকিমপুর উপজেলা পরিষদ নির্বাচনের। মোটরসাইকেল প্রতীকের কামাল হোসেন রাজ ২২ হাজার ২৫১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘টেলিফোন’ প্রতীকের হারুন উর রশিদ হারুন পেয়েছেন ১৯ হাজার ৩৭৮ ভোট। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী অপর চেয়ারম্যান পদ প্রার্থী ‘আনারস’ প্রতীকের আমিনুল ইসলাম পেয়েছেন ২ হাজার ২৪২ ভোট।   

হাকিমপুর উপজেলা তিনটি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত। এখানে মোট ভোটার ৮০ হাজার ৩৩৬ জন। ভোট পড়েছে ৫৫ দশমিক ২৫ শতাংশ।

প্রসঙ্গত, এই উপজেলায় প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় আগেই ভাইস চেয়ারম্যান পদে শহিনুর রেজা শাহিন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে পারুল নাহার নির্বাচিত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com