1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
Title :
জন্ম-মৃত্যু নিবন্ধনে সারা দেশে তৃতীয়, খুলনা বিভাগে প্রথম চুয়াডাঙ্গা । উপজেলা পর্যায়ে দ্বিতীয় দামুড়হুদা ও তৃতীয় আলমডাঙ্গা ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) প্রতিনিধিদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় হায়ার বাংলাদেশের নতুন সিইও ফ্যান জিং কাতারপ্রবাসী সিআইপি জসিম উদ্দিনের অর্থায়নে ৩৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লা বোর্ডের এইচএসসিতে শূন্য পাস, ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন বাংলাদেশে লঞ্চ হলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ ভি৮০ আমেরিকা নিউইয়‌র্কের তিরা‌শিয়ান গ্রুপ সা‌র্কেল ৮৩’৮৫ এর বা‌র্ষিক মিলন‌মেলা উদযাপন লভ্যাংশ ঘোষণা করেছে পাওয়ারগ্রিড

দুমকী উপজেলায় নির্বাচনে অবৈধ ক্যাম্প ভেঙে দিলেন ইউএনও

  • আপডেট : বুধবার, ৮ মে, ২০২৪, ১০.৫৩ পিএম
  • ৩৯৭ Time View

বরিশাল অফিস: পটুয়াখালীর দুমকী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীদের কর্তৃক স্থাপিত নির্বাচনী ক্যাম্পগুলো ভেঙে দিয়েছেন দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন মাহমুদ।

গতকাল মঙ্গলবার(৭ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার থানা ব্রিজ, নতুন বাজার, পাগলার মোর এলাকায় নির্বাচনী আচারনবিধি লঙ্ঘন করে স্থাপিত ওই ক্যম্পগুলো ভেঙে দেয়া হয়। 

এ ছাড়া বিকেলে উপজেলার লেবুখালী ইউনিয়নের পাগলার মোড় এলাকার বিভিন্ন প্রার্থীর অবৈধ ব্যানার ফেস্টুন অপসারণ করা হয়েছে। এর আগে গত সোমবার বর্তমান উপজেলা চেয়ারম্যান ড. হারুন-অর রশীদ হাওলাদার নির্বাচনী কাজে সরকারী গাড়ি অবৈধভাবে ব্যবহার করায় গাড়ি জব্দ করেন ইউএনও।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন মাহমুদ জানান, নির্বাচনী আচারন বিধি অনুযায়ী আসন্ন ১৩ তারিখের পরে অর্থাৎ প্রতীক বরাদ্দের পরে অনুমতি সাপেক্ষে প্রার্থীরা ক্যাম্প স্থাপন করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com