1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
Title :
Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব

আল-জাজিরার সম্প্রচার বন্ধ করে দিয়েছে ইসরায়েল

  • আপডেট : রবিবার, ৫ মে, ২০২৪, ১০.২৩ পিএম
  • ১৮২ Time View

জাতীয় নিরাপত্তার জন্য হুমকি আখ্যা দিয়ে কাতারের মালিকানাধীন টিভি নেটওয়ার্ক আল-জাজিরার সম্প্রচার বন্ধ করে দিয়েছে ইসরায়েল। রোববার সম্প্রচার বন্ধের কয়েক ঘণ্টার মাথায় জেরুজালেমে আল-জাজিরার অফিসে হানা দিয়েছে ইসরায়েলি পুলিশ।

রয়টার্স জানিয়েছে, অনলাইনে প্রচারিত ভিডিওতে দেখা গেছে সাদা পোশাকের ইসরায়েলি কর্মকর্তারা একটি হোটেল রুমে ক্যামেরার সরঞ্জাম ভেঙে ফেলছেন। এই কক্ষটিকে সম্প্রচার স্টেশন হিসাবে ব্যবহার করতো আল-জাজিরা। হোটেলটি পূর্ব জেরুজালেমে অবস্থিত।

এর আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা যতদিন গাজায় যুদ্ধ চলতে থাকবে ততদিন আল-জাজিরার সম্প্রচার বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছিল।

মন্ত্রিসভার সর্বসম্মত ভোটের পরে নেতানিয়াহু এক্স-এ করা পোস্টে লিখেছেন, ‘ইসরায়েলে উস্কানিমূলক চ্যানেল আল জাজিরা বন্ধ করা হবে।’

আল জাজিরা এই পদক্ষেপকে ‘অপরাধমূলক’ বলে অভিহিত করেছে এবং ইসরায়েলের দাবিকে ‘বিপজ্জনক ও হাস্যকর মিথ্যা’ হিসাবে আখ্যা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com