1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
Title :
উলিপুর যানজট ও ভোগান্তি নিরসনে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত পলাশবাড়ীর রাইগ্রামে মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি: সংবাদ সম্মেলনে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপক নবীনগরে উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী, জুলাই যোদ্ধা গ্রেফতার নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ ইনটেনসিভ সাইবার সিকিউরিটি ওয়ার্কশপের মাধ্যমে শুরু হতে যাচ্ছে ফিনিক্স সামিট ২০২৬ বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদ-এর ঘনিষ্ঠ সহযোগী ফটিকছড়ির মোবারক হোসেন ইমনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী দুই বছরের মধ্যে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী

সৌদিতে ভারি বৃষ্টিতে বন্যা, মদিনায় রেড এলার্ট

  • আপডেট : বুধবার, ১ মে, ২০২৪, ১১.১৭ এএম
  • ১৮৫ Time View

প্রবল বৃষ্টিপাতে সৌদি আরবের বিভিন্ন স্থানে পানি জমে বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অতিমাত্রায় বৃষ্টির কারণে মদিনায় রেড এলার্ট জারি করা হয়েছে।

এছাড়া মদিনা অঞ্চলের সিভিল ডিফেন্স অধিদপ্তরের তরফ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, মদিনার জন্য সর্বোচ্চ লাল সতর্কতা জারি করেছে সংস্থাটি। মদিনায় আরও বজ্রসহ বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বইয়ে যাবে বলে জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, মদিনার আল ইসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির পানিতে উপত্যকা এবং বিভিন্ন প্রাচীরে পানি উপচে পড়েছে। এছাড়া বৃষ্টির পানির কারণে সৃষ্ট বন্যায় অনেক রাস্তায়ও গাড়ি ডুবে গেছে। এতে অনেক সড়ক বন্ধের পাশাপাশি বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

মদিনার সিভিল ডিফেন্স অধিদপ্তর সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধের পাশাপাশি উপত্যকা এবং জলধারাগুলো থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। কৃষিপণ্য পরিবহনের রাস্তা দিয়ে চলাচলের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলেছে সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com