মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
২০০ এমপি ওআইএস ক্যামেরার সাথে আসছে ভিভো ভি৭০ এফই সমকালের সাংবাদিককে সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগ নওগাঁর সদর রোডে অবস্থিত গৌড় প্লাজায় ট্রাস্ট ব্যাংকের নওগাঁ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন চুয়াডাঙ্গায় ডিবির অভিযানে ৫৭৬ বোতল ফেয়ারডিলসহ প্রাইভেটকার জব্দ, গ্রেফতার ২ কুমিল্লায় ছত্রখীল ফাঁড়ি পুলিশের অভিযানে ১৫ কেজি গাঁজা”সহ আটক-১ কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু শ্রীপুরে বিভিন্ন হাসপাতালে ভ্রাম্যমান অভিযান মাওনা সেন্ট্রাল ডায়াগনস্টিক পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপি নেতা ও সাংবাদিক শরিফুল ইসলাম! আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যাকাণ্ড কুমিল্লা বরুড়ায় দা দিয়ে কুপিয়ে বাবাকে হত্যা, ছেলে আটক

ভারত সফর স্থগিত ইলন মাস্ক চীনে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ১৩৭ Time View

ভারত সফর স্থগিত করে চীন সফরে গেছেন ইলন মাস্ক। জানা গেছে, রোববার (২৮ এপ্রিল) আচমকাই বেইজিংয়ে পৌঁছেছেন টেসলা প্রধান। চীনের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার সঙ্গে বৈঠকেও বসবেন তিনি।

লোকসভা ভোটের সময়েই ভারত সফরের কথা ছিল বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্কের। গত সপ্তাহেই দুদিনের সফরে ভারতে যাওয়ার কথা ছিল তার। যদিও মাস্কের এই সফর নিয়ে চূড়ান্ত গোপনীয়তা বজায় রাখা হচ্ছিল। 

বিভিন্ন সূত্রের বরাতে ভারতীয় অনেক গণমাধ্যম জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠকের কথা ছিল ইলন মাস্কের। কিন্তু প্রধানমন্ত্রীর দফতর বা টেসলা- কোনোপক্ষই মাস্কের সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। এর মধ্যেই হঠাৎ স্থগিত হয়ে যায় সেই সফর। 

ইলন মাস্ক নিজেই এক্সে জানিয়েছেন, দুর্ভাগ্যবশত, টেসলার প্রচুর কাজ থাকায় ভারত সফর পিছিয়ে দিতে হচ্ছে। কিন্তু চলতি বছরের শেষেই ভারতে যাওয়ার ইচ্ছা আছে 

এদিকে মাস্কের ভারত সফর পিছিয়ে যাওয়া নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চাও। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, ‘মাস্ক নিজেও দেয়ালের লিখন পড়ে ফেলেছেন। আসলে টেসলা কর্তা এতো দূর থেকে আসবেন, আর এসে একজন বিদায়ী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। সেটা খুব খারাপ দেখাতো।’ 

কংগ্রেসের আরেক নেতার দাবি, মোদির হার নিশ্চিত জেনেই তার সঙ্গে সাক্ষাৎ এড়িয়ে গেছেন ইলন মাস্ক।

ঘটনা যা-ই হোক, মাস্কের চীন সফরের খবর প্রকাশ্যে আসতেই ভারতজুড়ে বিতর্ক ছড়িয়েছে। টেসলার দ্বিতীয় বৃহত্তম বাজার হলো চীন।

অনেকে বলছেন, পুরোপুরি অটোমেটিক গাড়ির ব্যবস্থা করা নিয়ে চীনা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসবেন মাস্ক। তবে এই সফর একেবারে গোপন রাখা হয়েছে। চীন সরকার বা টেসলার পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

তবে প্রশ্ন উঠছে, ভারত সফর কার্যত বাতিল করে কেন চীনে গেলেন ইলন মাস্ক? তাহলে কি ভারতে বিনিয়োগ নিয়ে আগ্রহ হারাচ্ছে টেসলা?- তা জানতে হয়তো অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। 

-বিবিসি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS