পুঁজিবাজারে তালিকাভুক্ত জিকিউ বল পেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড পর্ষদ সভার নতুন তারিখ ঘোষণা করেছে। ২৯ এপ্রিল দুপুর ৩ টা ৩০ মিনিটের পরিবর্তে ৩০ এপ্রিল দুপুর ৩ টা ৩০ মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।