1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

বরিশালে বিদ্যুতের তার ছিঁড়ে একই পরিবারের ৩ জন নিহত

  • আপডেট : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১০.৪৬ পিএম
  • ২২৫ Time View

বরিশাল অফিস: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নে বিদ্যুতের তার ছিঁড়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শনিবার ২৭ এপ্রিল সকাল ১১ টায় উপজেলার নিয়ামতি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ঢালমাড়া গ্রামের রিয়াজ মোল্লার স্ত্রী সনিয়া (৩০) কন্যা রেজবি আক্তার (০৯) ছেলে সালমান মোল্লা (০৫) দুই সন্তানসহ তিনজন বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছে। 

স্থানীয়রা জানায়, রিয়াজ মোল্লার ঘরের পাশে বিদ্যুৎতের খুটি থেকে বিদ্যুৎ লাইনের একটি তার ছিঁড়ে পড়ে থাকলে প্রথমে তার ছোট ছেলে সালমান ছিঁড়ে পড়ে থাকা তারে আটকে যায়। তখন সালমানের মা সনিয়া ছেলেকে বাঁচাতে জড়িয়ে ধরলে তিনিও বিদ্যুৎ লাইনের আটকে যায়। তখন রেজবি আক্তার কন্যা তার মা সনিয়াকে বাঁচাতে জড়িয়ে ধরলে ঘটনাস্থলে মা ও দুই সন্তান তিনজন বিদ্যুৎপৃষ্ঠ হয়ে নিহত হয়। 

স্থানীয়রা বাকেরগঞ্জ বিদ্যুৎ অফিসে খবর দিলে সেখান থেকে সংযোগ বন্ধ করা হয়। পরে এলাকার লোকজন তাদেরকে উদ্ধার করে।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ওসি আফজাল হোসেন  বলেন, বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যুর খবর পেয় ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আমি ঘটনাস্থলে চলে এসেছি। এ বিষয়ে তদন্ত করে দেখা হবে। 

বরিশাল বাকেরগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম গোবিন্দ চন্দ্র দাস বলেন, বিদ্যুতের খুঁটি থেকে তার ছিড়ে পড়ে রয়েছে সেই তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনজন নিহত হয়েছে। ঘটনার জন্য কেউ দায়ী কিনা তদন্ত করে  দেখা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com