1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
Title :
উলিপুর যানজট ও ভোগান্তি নিরসনে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত পলাশবাড়ীর রাইগ্রামে মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি: সংবাদ সম্মেলনে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপক নবীনগরে উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী, জুলাই যোদ্ধা গ্রেফতার নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ ইনটেনসিভ সাইবার সিকিউরিটি ওয়ার্কশপের মাধ্যমে শুরু হতে যাচ্ছে ফিনিক্স সামিট ২০২৬ বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদ-এর ঘনিষ্ঠ সহযোগী ফটিকছড়ির মোবারক হোসেন ইমনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী দুই বছরের মধ্যে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী

দ্বিতীয় ধাপে ভোট পড়েছে ৬৩ শতাংশ

  • আপডেট : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ৯.৫৫ এএম
  • ১৫২ Time View

শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ৮৮ আসনের ভোট উৎসব। শুক্রবার (২৬ এপ্রিল) দ্বিতীয় দফায় ভোট হয়েছে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র মণিপুর রাজ্যসহ ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬৩ শতাংশ। পশ্চিমবঙ্গ, মণিপুর ও আসামে রেকর্ড ৭০ শতাংশ ভোট পড়েছে।

তবে তাপদাহের কারণে কেরালায় দুজন ভোটার ও একজন পোলিং এজেন্টের মৃত্যু হয়েছে বলে জানায় স্থানীয় সংবাদমাধ্যম। যদিও তীব্র গরম উপেক্ষা করেই দক্ষিণী সিনেমার বড় বড় তারকাদেরকে ভোট দিতে দেখা যায়।

দ্বিতীয় দফার ভোটদের দিন তৃতীয় দফার নির্বাচনী এলাকাগুলোতে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিজেপি, কংগ্রেস ও তৃণমূলের শীর্ষ নেতারা। এদিন পশ্চিমবঙ্গের মালদায় নির্বাচনী জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দ্বিতীয় দফার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের মধ্যে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীও রয়েছেন। তারা হলেন- রাহুল গান্ধী, শশী থারুর ও হেমা মালিনী। আগামী ৭ মে হবে লোকসভার তৃতীয় দফার ভোট গ্রহণ।

এদিকে লোকসভা নির্বাচনের ভোট গণনা প্রক্রিয়ায় কোনো ধরনের পরিবর্তন হবে না বলে নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। শুক্রবার (২৬ এপ্রিল) এ নির্দেশ দেয়া হয়।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ভোট গণনার পুরনো ব্যালট পদ্ধতিতে ফিরে যাওয়ার আবেদনের বিপক্ষে দুই বিচারপতি-বেঞ্চ রায় দিয়েছেন। লোকসভা নির্বাচন শুরুর কয়েকদিন পর এমন রায় দিলেন আদালত।

গত ১৯ এপ্রিল থেকে ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সাত দফার এ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হবে আগামী ১ জুন।

দুই বিচারপতি-বেঞ্চ সর্বসম্মত এই রায় দেয়ার পর বিচারপতি দীপঙ্কর দত্ত বলেছেন, ‘এই ব্যবস্থার যেকোনো দিক নিয়ে অন্ধ আলোচনা অযৌক্তিক সংশয় সৃষ্টি করতে এবং অগ্রগতিতে বাধা দিতে পারে।’

তিনি আরও বলেন, ‘তারচেয়ে বরং সিস্টেমের বিশ্বাসযোগ্যতা এবং কার্যকারিতা নিশ্চিত করতে প্রমাণ এবং যুক্তির মাধ্যমে একটি গঠনমূলক পদ্ধতি অনুসরণ করা উচিত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com