1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১০:০২ অপরাহ্ন
Title :
আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইনটেক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সি পার্ল রিসোর্ট সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েবকে অতিথি গ্রুপের সংবর্ধনা ভিভো ওয়াই৫০০-এর ৮১০০ এমএএইচ ব্যাটারিতে লাইফ হবে ফুল অন! মাধবপুর টানা অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ নদী ভাঙন সিলেটে উবারের যাত্রা শুরু; যাতায়াত হবে আরও সহজ ও নিরাপদ

ঘোড়াঘাটে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

  • আপডেট : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২.২০ পিএম
  • ১৮২ Time View

নিজস্ব প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে দুটি ট্রাকে সংঘর্ষে গোলাম রাব্বী (৩৮) ও রেজওয়ান (৩২) নামে ২ জন নিহত হয়েছেন। এরা দুর্ঘটনা কবলিত একটি ট্রাকের চালক ও সহকারী।

শুক্রবার (২৬ এপ্রিল) ভোর ৬ টার দিকে ঘোড়াঘাট উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক গোলাম রাব্বী জয়পুরহাট সদর উপজেলার চৌমুহনী এলাকার বাসিন্দা। তার সহকারী রেজওয়ান একই এলাকার বাসিন্দা।

জানা যায়, দুটি ট্রাকের একটি ছিল ভুট্টা বোঝাই এবং অপরটি সার বোঝাই। টিঅ্যান্ডটি মোড় এলাকায় দুটি ট্রাকে মুখোমুখি সংঘর্ষ হয়। নিহত দুজন ভুট্টা বোঝাই ট্রাকের চালক ও সহকারী।

বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান জানান, ভোর সাড়ে পাঁচটা থেকে ছয়টার মধ্যে উপজেলার টিঅ্যান্ডটি মোড়ে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। আমরা দুইজনের মরদেহ উদ্ধার করেছি। নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com