1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
Title :
উলিপুর যানজট ও ভোগান্তি নিরসনে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত পলাশবাড়ীর রাইগ্রামে মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি: সংবাদ সম্মেলনে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপক নবীনগরে উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী, জুলাই যোদ্ধা গ্রেফতার নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ ইনটেনসিভ সাইবার সিকিউরিটি ওয়ার্কশপের মাধ্যমে শুরু হতে যাচ্ছে ফিনিক্স সামিট ২০২৬ বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদ-এর ঘনিষ্ঠ সহযোগী ফটিকছড়ির মোবারক হোসেন ইমনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী দুই বছরের মধ্যে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী

থাইল্যান্ডে হিট স্ট্রোকে মৃত্যু ৩০, সতর্কতা জারি

  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ৪.৪০ পিএম
  • ১৪১ Time View

থাইল্যান্ডে হিস্ট স্ট্রোকের বিষয়ে নতুন করে সতর্কতা জারি করা হয়েছে। তীব্র তাপদাহে দেশটিতে চলতি বছরে এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে। এ পরিস্থিতিতে দেশটির সরকার নতুন করে সতর্কতা জারি করেছে। 

এএফপির খবরে বলা হয়েছে, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বুধবার (২৪ এপ্রিল) ৪০.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবারও তাপমাত্রা এমন থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। শঙ্কা করা হচ্ছে, চলতি মৌসুমে তাপমাত্রা ৫২ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। এ অবস্থায় ব্যাংককে চরম তাপপ্রবাহের বিষয়ে নতুন করে সতর্কতা জারি করা হয়েছে।

থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত ১ জানুয়ারি থেকে ১৭ এপ্রিল পর্যন্ত দেশটিতে হিট স্ট্রোকে অন্তত ৩০ জন মারা গেছেন। গত বছরে দেশটিতে হিট স্ট্রোকে ৩৭ জনের প্রাণহানি হয়।

বার্তাসংস্থা এএফপিকে থাইল্যান্ডের রোগ নিয়ন্ত্রণ বিভাগের উপ-মহাপরিচালক দিরেক খামপায়েন বলেছেন, সরকারি কর্মকর্তারা বয়স্ক লোকজন এবং যারা দীর্ঘমেয়াদি অসুস্থতায় ভুগছেন, তাদের বাড়িতে অবস্থান ও নিয়মিত পানি পান করার আহ্বান জানিয়েছেন।

থাইল্যান্ডসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে সাধারণত এপ্রিল মাসে আবহাওয়া সবেচেয়ে গরম থাকে। কিন্তু এল নিনো ধাঁচের আবহাওয়া পরিস্থিতির কারণে চলতি বছর তা ভয়াবহ আকার ধারণ করেছে।

জাতিসংঘের আবহাওয়া ও জলবায়ু সংস্থা জানিয়েছে, বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় এশিয়া দ্রুত গতিতে উষ্ণ হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com