1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

১১ ক্রয় প্রস্তাব অনুমোদন, ব্যয় ৫ হাজার ৭৮২ কোটি টাকা

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২, ৪.৩৪ পিএম
  • ২৪৮ Time View
Minister

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১২তম বৈঠকে মোট ১১টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ জিল্লুর রহমান চৌধুরী সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানান।

অর্থমন্ত্রী বলেন, অনুমোদিত ১১টি প্রস্তাবে ব্যয় হবে ৫ হাজার ৭৮২ কোটি ৬২ লাখ ১১ হাজার ২৭ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৯৭৯ কোটি ৬২ লাখ ৪ হাজার ৯২ টাকা এবং দেশীয় ব্যাংক ও এক্সিম ব্যাংক অব চায়না থেকে ঋণ হিসেবে পাওয়া যাবে ৪ হাজার ৮০৩ কোটি ৬ হাজার টাকা।

মন্ত্রী বলেন, প্রস্তাবনাগুলোর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের তিনটি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দুটি, কৃষি মন্ত্রণালয়ের একটি, পানিসম্পদ মন্ত্রণালয়ের একটি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি, নৌপরিবহন মন্ত্রণালয়ের একটি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একটি এবং সেতু বিভাগের একটি প্রস্তাবনা ছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com