1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
Title :
বৈদেশিক ঋণের তথ্য এবার মাসে মাসে চাইল বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়ন নেমেছে ৬৭.৫২ শতাংশে রপ্তানি ও বৈদেশিক মুদ্রা আনা সহজ করতে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৫৩ হামে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৮৫ দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত রেজিস্ট্রেশন ঝুলিয়ে অন্যায্য সার্ভিস চার্জ বৃদ্ধি: বিজয়ী রাকিন সিটিতে বাসিন্দাদের লাগাতার গণ-আন্দোলন নবীনগরে নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে আলোচনায় সালাউদ্দিন, এলাকাবাসীর প্রশংসা প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কার্যক্রম স্থবির কলম্বো বন্দরের ,শঙ্কায় গার্মেন্ট মালিকরা

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২, ৪.০৭ পিএম
  • ১৬৬ Time View
colombo

বাংলাদেশের গার্মেন্ট ব্যবসায়ীরা অর্ডারের ভারা মৌসুমে পণ্য শিপমেন্ট নিয়ে একের পর জটিলতায় বিপাকে পড়েছেন। করোনাকালীন সময়ে জাহাজ ভাড়া দ্বিগুণ, চীনে লকডাউনের কারণে কাঁচামাল ও স্যাম্পল আসতে দেরির পর এবার চরম অর্থনৈতিক সংকটে বিপর্যন্ত শ্রীলঙ্কাও দেশের পোশাক খাতের ব্যবসায়ীদের অস্বস্তিতে ফেলেছে। শ্রীলঙ্কার আর্থিক সংকটে সে দেশের প্রধান সমুদ্রবন্দর কলম্বো বন্দরের  কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ট্রান্সশিপমেন্ট বন্দর হিসেবে মাদার ভেসেলে পণ্য দিতে যাওয়া শত শত ফিডার ভেসেল আটকে আছে এই বন্দরে।

একেকটি ফিডার ভেসেলের পণ্য খালাস করতে বাড়তি সময় লাগছে তিন থেকে চার দিন। এর ফলে ইউরোপ এবং আমেরিকান ক্রেতা প্রতিষ্ঠানের কাছে সময়মতো তৈরি পোশাক পাঠানো নিয়ে শঙ্কায় আছেন গার্মেন্ট মালিকরা।

গার্মেন্ট ব্যবসায়ী ও শিপিং এজেন্টরা জানিয়েছেন, চট্টগ্রাম বন্দর থেকে ইউরোপ ও আমেরিকায় পণ্য পাঠাতে সিঙ্গাপুর বন্দরের পাশাপাশি শ্রীলঙ্কার কলম্বো এবং মালয়েশিয়ার পোর্ট কেলাং ও তাঞ্জুম পালাপাস বন্দরকে ট্রান্সশিপমেন্ট বন্দর হিসেবে ব্যবহার করে বাংলাদেশ। এর মধ্যে সিঙ্গাপুর বন্দর ৪০ শতাংশ, পোর্ট কেলাং ১০ শতাংশ, তাঞ্জুম পালাপাস ৫ শতাংশ ব্যবহার হলেও শ্রীলঙ্কার কলম্বো বন্দর এককভাবেই ৪৫ শতাংশ ব্যবহার করেন বাংলাদেশের ব্যবসায়ীরা। যে কারণে শ্রীলঙ্কার কলম্বো বন্দরের স্থবিরতা বাংলাদেশের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com