1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
Title :
Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব

৮০ বারেরও বেশি ভূমিকম্পে কাঁপল তাইওয়ান

  • আপডেট : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১১.২০ এএম
  • ১৮২ Time View

পূর্ব এশিয়ার দেশ তাইওয়ানে ২৪ ঘণ্টারও কম সময়ে ৮০ বারের বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২২ এপ্রিল) স্থানীয় সময় রাত থেকে মঙ্গলবার (২৩ এপ্রিল) ভোর পর্যন্ত দেশটির পূর্ব উপকূলে কম্পনগুলো অনুভূত হয়। খবর রয়টার্সের।

এর মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পনটি ছিল ৬.৩ মাত্রার। একের পর এক অনুভূত হওয়া এসব ভূমিকম্পে রাজধানী তাইপের ভবনগুলোও কেঁপে ওঠে।

তাইওয়ানের আবহাওয়া প্রশাসন বলেছে, পূর্বাঞ্চলের হুয়ালিয়েন শহরে এসব ভূমিকম্পের উৎপত্তি হয়।

হুয়ালিয়েনের দমকল বিভাগ মঙ্গলবার ভোরে জানিয়েছে, গত ৩ এপ্রিলের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়া একটি হোটেল এদিন আরও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঝুঁকে পড়েছে। অবশ্য আগের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এটি বন্ধই ছিল। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

চলতি মাসের শুরুর দিকে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে তাইওয়ানের হুয়ালিয়েন শহর। এতে অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com