1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

তিন কারণে দেশে মূল্যস্ফীতি বাড়ছে: এডিবি

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২, ১২.২৬ পিএম
  • ১৯৬ Time View
ADB

তিন কারণে দেশের মূল্যস্ফীতি বাড়ছে বলে মনে করে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এগুলো হলো স্থানীয় বাজারে কেরোসিন, ডিজেলসহ বিভিন্ন ধরনের জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি; আন্তর্জাতিক বাজারে খাদ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং কোভিডে ক্ষতিগ্রস্তদের জন্য প্রণোদনা ও নগদ সহায়তা দেওয়া। এ ছাড়া সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণেও বিশ্বের দেশে দেশে মূল্যস্ফীতি বাড়ছে। এমন পরিস্থিতিতে চলতি অর্থবছরে (২০২১-২২) দেশে গড় মূল্যস্ফীতি ৬ শতাংশে থাকবে বলে মনে করছে এডিবি।

সংস্থাটি বলছে, উচ্চ মূল্যস্ফীতিই এখন অর্থনীতিতে বড় চ্যালেঞ্জ। বহুজাতিক এ দাতা সংস্থা বুধবার (০৬ এপ্রিল) এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক-২০২২ প্রকাশ করেছে। সেখানে মূল্যস্ফীতির চ্যালেঞ্জকে সামনে আনা হয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক প্রকাশ উপলক্ষে এডিবির ঢাকা কার্যালয়ের পক্ষ থেকে অনলাইনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন দিক তুলে ধরেন এডিবির সিনিয়র কান্ট্রি স্পেশালিস্ট সুন চ্যাঙ হং।

এ ছাড়া বক্তব্য দেন এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং। এদিকে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে, গত ফেব্রুয়ারি মাসে দেশে মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ১৭ শতাংশ। কয়েক মাস ধরেই মূল্যস্ফীতি ৬ শতাংশের আশপাশেই আছে। এ ছাড়া স্থানীয় বাজারে চাল, তেলসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী। এ জন্য নিম্ন আয়ের মানুষকে সুরক্ষা দিতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সাশ্রয়ী মূল্যে বিভিন্ন নিত্যপণ্য বিক্রি করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com