1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
Title :
ডিএসইতে সর্বোচ্চ দর হারাল লংকাবাংলা ফাইন্যান্স, কমেছে ১৩.৪৭ শতাংশ পুঁজিবাজারে ডেরিভেটিভস লেনদেন চালুর উদ্যোগ ঐতিহাসিক: বিএসইসি চেয়ারম্যান চৌদ্দগ্রামে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ৬ গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতা প্রতিরোধে বনানীজুড়ে রাতদিন মাঠে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১ কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুমিল্লা সীমান্তে ১০ বিজিবির অভিযানে ১০ লাখ টাকার চোরাচালানী মালামাল উদ্বার সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের একটি বিশ্বস্ত কণ্ঠস্বর— বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এইচ.ই. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা বিস্ফোরণ

পাবনার আটঘরিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার

  • আপডেট : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪, ৪.১৯ পিএম
  • ২১৭ Time View

নিজস্ব প্রতিনিধি: পাবনার আটঘরিয়ায় অস্ত্র ও গুলিসহ আরিফুল ইসলাম জয় (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার (২০ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার দেবোত্তর ইউনিয়নের সিংহড়িয়া এলাকা থেকে তাকে অস্ত্রগুলিসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আরিফুল ইসলাম জয় দেবোত্তর ইউনিয়নের চাঁদপুর গ্রামের মো: ইয়াকুর আলী বেপারীর ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের এস.আই বেনু রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে আটঘরিয়ার সিংহড়িয়া গ্রামে অভিযানে যায় গোয়েন্দা পুলিশ। এসময় আরিফুল ইসলাম জয়ের কাছ থেকে তল্লাশী চালিয়ে একটি ওয়ান সুটার গান, ৩ রাউন্ড গুলিসহ তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আটঘরিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।

আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাদিউল ইসলাম জানান, আসামীকে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com