মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
২০০ এমপি ওআইএস ক্যামেরার সাথে আসছে ভিভো ভি৭০ এফই সমকালের সাংবাদিককে সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগ নওগাঁর সদর রোডে অবস্থিত গৌড় প্লাজায় ট্রাস্ট ব্যাংকের নওগাঁ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন চুয়াডাঙ্গায় ডিবির অভিযানে ৫৭৬ বোতল ফেয়ারডিলসহ প্রাইভেটকার জব্দ, গ্রেফতার ২ কুমিল্লায় ছত্রখীল ফাঁড়ি পুলিশের অভিযানে ১৫ কেজি গাঁজা”সহ আটক-১ কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু শ্রীপুরে বিভিন্ন হাসপাতালে ভ্রাম্যমান অভিযান মাওনা সেন্ট্রাল ডায়াগনস্টিক পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপি নেতা ও সাংবাদিক শরিফুল ইসলাম! আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যাকাণ্ড কুমিল্লা বরুড়ায় দা দিয়ে কুপিয়ে বাবাকে হত্যা, ছেলে আটক

মধ্য আফ্রিকায় নৌকা ডুবে নিহত ৫৮

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ১৪৭ Time View
Nouka

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী বানগুইয়ে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি নৌকা নদীতে ডুবে কমপক্ষে ৫৮ জন নিহত হয়েছে। তারা একটি শেষকৃত্যের অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা করেছিল। দেশটির সিভিল প্রটেকশন বিভাগের প্রধান থমাস দিমাসে এ তথ্য জানিয়েছেন। খবর এএফপির।

এ বিষয়ে দেশটির রেডিও গুইরাকে থমাস দিমাসে বলেন, ‘আমরা ৫৮টি মরদেহ উদ্ধার করতে সমর্থ হয়েছি। আমরা জানি না কতজন লোক এখনও পানির নিচে রয়ে গেছে।’

প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিও থেকে দেখা যায়, কাঠের নৌকাটিতে ৩০০ জনের বেশি যাত্রী ছিল। শুক্রবার (১৯ এপ্রিল) মোপোকো নদীতে নৌকাটি যখন ডুবে যায়, তখন যাত্রীদের কেউ দাঁড়িয়ে ছিলেন, আবার কেউ কাঠের কাঠামোর ওপর বসেছিলেন।

নৌযানটি নিয়ে যাত্রীরা রাজধানী বানগুই থেকে ৪৫ কিরোমিটার দূরে মাকোলোতে গ্রাম প্রধানের শেষকৃত্যের অনুষ্ঠানে যাচ্ছিলেন। তবে নৌকাটি ঘাট থেকে ছাড়ার পরপরই সমস্যা দেখা দিতে থাকেএবং একপর্যায়ে নৌকাটি ডুবে যায়। ঘটনার ৪০ মিনিট পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেন।

গতকাল শনিবার সরকারের মুখপাত্র ম্যাক্সিম বালালৌ বলেন, ‘সরকার প্রিয়জন হারানো শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হচ্ছে।’

দেশটির সিভিল প্রটেকশন বিভাগের কোনো দলকে অবশ্য গতকাল ঘটনাস্থলে দেখা যায়নি। নিখোঁজদের আত্মীয়স্বজনেরা নৌকা ভাড়া করে তল্লাশি চালিয়ে যাচ্ছে।

দেশটির বিভিন্ন বিরোধী দলও শোকাহত পরিবারগুলোর প্রতি সংহতি জানিয়েছে এবং দেশজুড়ে শোক পালনের ডাক দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS