1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
Title :
Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব

বিদেশি শ্রমিকদের সুখবর দিলো কুয়েত

  • আপডেট : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৪.৫১ পিএম
  • ২০৬ Time View

শ্রমিক সংকট দূরীকরণ ও শ্রমিক নিয়োগের খরচ কমাতে বিদেশ থেকে শ্রমিক নিয়োগে সব বিধিনিষেধ তুলে দিলো মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত।

সংবাদমধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, কুয়েতের শ্রম বিভাগ সর্বসম্মতিক্রমে আগের পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে এবং চলতি বছরের ১ জুন থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে।

আগের নিয়ম অনুযায়ী, শ্রমিক নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোকে বিদেশি শ্রমিক নিয়োগের ক্ষেত্রে কুয়েতে কর্মরত বা অবস্থানরত শ্রমিকদের মধ্য থেকেই নিয়োগ দিতে হতো। তাছাড়া চাহিদার শুধু একটি নির্দিষ্ট অংশে নতুন বিদেশি শ্রমিক নেয়া যেতো।

আগের ওই নিয়মের কারণে দেশটিতে শ্রমব্যয় অনেক বেড়ে গেছে। যার নেতিবাচক প্রভাব পড়েছে ভোক্তা পর্যায়েও। এমন পরিস্থিতিতে শ্রমব্যয় ও শ্রমিক সংকট কমাতে বিদেশি শ্রমিক নিয়োগের সব বিধিনিষেধ তুলে নেয়ার উদ্যোগ নিয়েছে কুয়েত সরকার।

গত বছর বেসরকারি খাতে কর্মরত শ্রমিকদের একসঙ্গে দুই চাকরি বা পার্ট-টাইম চাকরির সুযোগ দেয় কুয়েত সরকার। তবে দ্বিতীয় চাকরি করার ক্ষেত্রে প্রথম ও আসল নিয়োগকর্তার অনুমতির বাধ্যবাধকতা রাখা হয়েছে। বর্তমানে পার্ট-টাইম চাকরিতে দিনে সর্বোচ্চ চার ঘণ্টা কাজ করার সুযোগ পান কর্মীরা। তবে দেশটির নির্মাণখাতে শ্রমিকসংকট থাকায় এই খাতের শ্রমিকদের একসঙ্গে দুটি চাকরি করার এই সুযোগ দেয়া হয়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com