1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

এই গরমে হিট স্ট্রোক প্রতিরোধে করণীয়

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ১০.৪৪ এএম
  • ২৫০ Time View

এই গরমে সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশু, বয়স্ক, প্রতিবন্ধী, শ্রমজীবী, অতিরিক্ত ওজন, শারীরিকভাবে অসুস্থ, হৃদরোগ ও উচ্চ রক্তচাপ আছে যাদের। এ সময়ে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই সবাইকে সচেতন থাকতে হবে। জেনে রাখতে হবে হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় সম্পর্কে-

হিট স্ট্রোক প্রতিরোধে করণীয়

১. দিনের বেলায় যথাসম্ভব বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন।

২. বের হলেও যে কোনো ভাবে রোদ এড়িয়ে চলুন।

৩. ছাতা, টুপি বা ক্যাপ বা কাপড় দিয়ে মাথা যথাসম্ভব ঢেকে রাখুন।

৪. হালকা রঙের, ঢিলেঢালা এবং সম্ভব হলে সুতির পোশাক পড়ুন।

৫. প্রচুর পরিমাণে বিশুদ্ধ ও নিরাপদ পানি পান করুন।

৬. সহজে হজম হয় এমন খাবার খাওয়ার চেষ্টা করুন।

৭. বাসি ও খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকুন।

৮. দিনের বেলায় একটানা শারীরিক পরিশ্রম করা থেকে বিরত থাকুন।

৯. সম্ভব হলে একাধিকবার পানির ঝাপটা নিন বা গোসল করুন।

১০. প্রস্রাবের রং হলুদ বা গাঢ় হলে অবশ্যই পানি পানের পরিমাণ বাড়ান।

১১. ঘরের পরিবেশ যেন অতিরিক্ত গরম বা ভ্যাপসা না হয়, সেদিকে খেয়াল রাখুন।

১২. হিট স্ট্রোক হলে দ্রুত রোগীকে ঠান্ডা পরিবেশে নিতে হবে। সম্ভব হলে এসি লাগানো ঘরে রাখুন।

১৩. যে কোনো উপায়ে রোগীর শরীরের তাপমাত্রা কমাতে হবে।

১৪. হিট স্ট্রোকে আক্রান্ত ব্যক্তির শরীর বারবার পানি ভেজানো কাপড় দিয়ে মুছে দিন।

১৫. প্রয়োজনে ভেজা কাপড় দিয়ে রোগীকে কিছুক্ষণ জড়িয়ে রাখতে হবে।

১৬. প্রথমিক পর্যায়ে মোকাবিলার পর দ্রুত চিকিৎসকের কাছে রোগীকে নিয়ে যেতে হবে।

সূত্র: আইসিডিডিআর,বি

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com