1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

একীভূত হচ্ছে হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম

  • আপডেট : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৪.৫৭ পিএম
  • ২০১ Time View

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার মালিকানাধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে আসছে বিশেষ ফিচার। অ্যাপগুলো সংযুক্ত করার লক্ষে প্রতিষ্ঠানটি বেশকিছু পরিবর্তন এনেছে। এবার নতুন চমকের মধ্যে রয়েছে হোয়াটসঅ্যাপের সঙ্গে ইনস্টাগ্রাম যুক্ত করা।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের তালিকায় রয়েছে মেটার মালিকানাধীন প্রতিষ্ঠান ফেসবুক, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ। এই অ্যাপগুলো সংযুক্ত করার জন্য প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই কয়েকটি পরিবর্তন করেছে।

মেটা সূত্রে জানা যায়, হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের এসব নতুন ফিচার চালু হওয়ার আগে বিটা ভার্সনে টেস্ট করা হবে। এখন অ্যান্ড্রয়েড বিটা সংস্করণে একটি ফিচার খুঁজে পাওয়া গেছে, যেখানে ব্যবহারকারীরা ইনস্টাগ্রামে তাদের হোয়্যাটসঅ্যাপ স্ট্যাটাস শেয়ার করতে পারবেন।

এই ফিচারর ইতিমধ্যেই আইওএস ভার্সনে পাওয়া যাচ্ছে। এর আগে ফেসবুক ও ইনস্টাগ্রাম এবং ফেসবুক ও হোয়্যাটসঅ্যাপে ক্রস পোস্ট করার অপশন চালু করা হয়েছিল।

নতুন এ ফিচারের মাধ্যেমে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম উভয় জায়গায় স্ট্যাটাস শেয়ার করার সুবিধা পাবেন। যদিও এতদিন ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম দুই জায়গাতেই একই স্ট্যাটাস বা স্টোরি শেয়ার করতে আলাদা অ্যাপে গিয়ে দুবার শেয়ার করতে হতো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com