1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
Title :
Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান

  • আপডেট : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪, ৫.১২ পিএম
  • ২১৯ Time View

ইসরায়েলের ওপর হামলা চালিয়েছে ইরান। তেহরানের এই সংঘাত থেকে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে দেশটি। ইরানের দামেস্কো কনস্যুলেট ভবনে ভয়াবহ হামলার প্রতিশোধ হিসেবে তেহরান ইসরায়েলে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ওয়াশিংটনকে এমন সতর্ক করল।

ইরানের জাতিসংঘ মিশন সামজিক যোগাযোগ মাধ্যম এক্সকে বলেছে, ‘ইরানের এমন সামরিক পদক্ষেপ দামেস্কো আমাদের কূটনৈতিক প্রাঙ্গণে ইহুদিবাদী শাসকদের আগ্রাসনের পাল্টা জবাব ছিল।’ এক্ষেত্রে তারা সতর্ক করে বলেছে, ‘ইসরায়েল সরকার আরেকটি ভুল করলে সেক্ষেত্রে ইরানের জবাব আরও কঠোর হবে।’

ওই বার্তায় আরও বলা হয়, ‘এটি ইরান এবং দুর্বৃত্ত ইসরায়েল সরকারের মধ্যে একটি সংঘাত। এমন সংঘাত থেকে যুক্তরাষ্ট্রকে অবশ্যই দূরে থাকতে হবে!’ 

বার্তায় বলা হয়েছে, ইরান আশা করে যে, তাদের কূটনৈতিক মিশনে হামলার শাস্তি দেওয়ার জন্য তাদের পদক্ষেপটি আর বাড়বে না এবং বিষয়টি শেষ বলে মনে করা যেতে পারে।

এদিকে, পেন্টাগনের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, মার্কিন বাহিনী ইসরায়েলগামী ড্রোনগুলো করে ধ্বংস করছে এবং ব্রিটেন বলেছে, তারাও প্রস্তুত রয়েছে।

গত ১ এপ্রিল দামেস্কোতে অবস্থিত ইরানি দূতাবাসের এনেক্স ভবনে হামলায় ভবনটি মাটির সঙ্গে মিশে যায় এবং সাতজন বিপ্লবী গার্ড নিহত হন। এদের  মধ্যে দুজন জেনারেল ছিলেন। সেখানে এমন হামলা চালানোয় ব্যাপকভাবে ইসরায়েলকে দোষারোপ করা হয়।

ইরানের বিপ্লবী গার্ডস ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দেয় যে, তারা ইরানের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিলে তার প্রতিশোধ নেওয়া হবে।

ইরান বলেছে, তেহরান তাদের কূটনৈতিক মিশনে হামলার পর ‘আত্মরক্ষামূলক’ পদক্ষেপের অংশ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে চালিয়েছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘ইরান তার সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় স্বার্থের ওপর যেকোনো বেআইনি শক্তিপ্রয়োগ ও আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ওপর সবচেয়ে বেশি জোর দিয়ে থাকে।’

-এএফপি

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com