1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

মদপানে ৩ যুবকের মৃত্যু

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪, ১০.০৭ পিএম
  • ১৭৯ Time View

নিজস্ব প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় বিষাক্ত মদপানে তিন যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাত ৮টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে হেফাজতে নিয়েছে পুলিশ।

নিহতরা হলেন- উপজেলার ভারশোঁ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের আক্কাস আলীর ছেলে শারিকুল ইসলাম পিন্টু (২২), পাকুড়িয়া মধ্যপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে আশিক হোসেন (২২) ও প্রসাদপুর ইউনিয়নের দ্বারিয়াপুর গ্রামের নেকবর আলীর ছেলে নাঈমুর রহমান নিশাত (২০)। 

নিহত শারিকুল ইসলাম পিন্টুর বাবা আক্কাস আলী বলেন, বিকেল ৩টার দিকে পিন্টু খাওয়াদাওয়া করে বাড়ি থেকে বেরিয়ে যায়। সন্ধ্যার দিকে তার মৃত্যুর খবর জানতে পারি। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে বলতে পারছি না।

স্থানীয় পাকুড়িয়া গ্রামের বাসিন্দা বোরহান উদ্দিন বলেন, সন্ধ্যার দিকে বিলউরাইল গ্রামের মাঠে চার যুবক একসঙ্গে মদপান করে। এর কিছু সময় পরে তারা অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আশিক মারা যায়। অন্য দুজনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আনন্দ কুমার বলেন, হাসপাতালে আনার আগেই পিন্টু ও নিশাতের মৃত্যু হয়েছে।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। এরপর তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হবে।

ওসি আরও বলেন, এই মুহূর্তে মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com