1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

গাজায় ঈদের দিন ৬৩ জনের মৃত্যু

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪, ১০.০১ পিএম
  • ১৭৮ Time View

দখলদার ইসরায়েলের হামলায় গত ২৪ ঘণ্টায় গাজায় আরও ৬৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ের মধ্যে আহত হয়েছেন আরও ৪৫ জন।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

গতকাল ফিলিস্তিনের গাজা উপত্যকায় ছিলো পবিত্র ঈদুল ফিতর। তবে মুসল্লিদের সবচেয়ে খুশির এ দিনটিতেও হামলা বন্ধ ছিল না ইসরায়েলের।

সবমিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৫৪৫ জনে। অপরদিকে আহত হয়েছেন আরও ৭৬ হাজার ৯৪ জন।

গত বছরের ৭ অক্টোবর দখলদার ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধ শুরু হয়। ছয় মাসের বেশি সময় ধরে চলা এ যুদ্ধে যত মানুষ প্রাণ হারিয়েছেন তাদের বেশিরভাগই নারী ও শিশু।

গতকাল ঈদের দিনে চালানো হামলায় হামাসের প্রধান নেতা ঈসমাইল হানিয়ার তিন ছেলে একই সঙ্গে প্রাণ হারান।

ধারণা করা হচ্ছে, হামাস ও ইসরায়েলের মধ্যে গত কয়েকদিন ধরে যে যুদ্ধবিরতির আলোচনা চলছে, সেটি বাধাগ্রস্ত করতেই হামাস প্রধানের ছেলেদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে ইসরায়েল এমন দাবি প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, যুদ্ধবিরতির আলোচনার সঙ্গে হানিয়ার ছেলেদের ওপর হামলার কোনো সংশ্লিষ্টতা নেই।

ইসরায়েল দাবি করেছে, হানিয়ার ছেলেরাও হামাসের সদস্য ছিলেন এবং তারা কথিত ‘সন্ত্রাসী’ কার্যক্রম চালানোর উদ্দেশ্যে গাড়িতে করে যাচ্ছিলেন।

তবে ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ঈদের দিন আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করতে আল শাতি শরণার্থী ক্যাম্পে গিয়েছিলেন হানিয়ার ছেলে ও নাতি-নাতনি। ইসরায়েলের হামলায় তিন ছেলে ছাড়াও হানিয়ার চার নাতি ও নাতনি নিহত হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com