1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
Title :
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গণভোটের রায়, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে চুয়াডাঙ্গায় জামায়াতের গণমিছিল আধুনিকায়নের ছোঁয়ায় তাঁতশিল্পকে সমৃদ্ধ করা হবে, প্রতিমন্ত্রী শরীফুল আলম বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড মেক্সিকোতে Honda NX200 রপ্তানির মাধ্যমে তাদের রপ্তানি পরিধি আরও প্রসারিত করছে লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা নড়াগাতীতে সরকারি খাস জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ফোন ‘ম্যাজিক ভি৬’ ভারতে বসে রাজনীতি করতে পারবেন না শেখ হাসিনা, সংসদীয় কমিটিকে জানাল মোদি সরকার বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা, আসছে বিনিয়োগকারী প্রতিনিধিদল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ফিলিস্তিনে ঈদুল ফিতর ১০ এপ্রিল

  • আপডেট : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪, ৬.০৭ পিএম
  • ২১৫ Time View

এবার জানা গেলো ফিলিস্তিনে ঈদুল ফিতর উদযাপনের তারিখ। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত এ দেশটিতে ঈদ উদযাপিত হবে আগামী বুধবার (১০ এপ্রিল)।

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের তথ্য মতে, ফিলিস্তিনে মঙ্গলবার (৯ এপ্রিল) হবে পবিত্র রমজান মাসের শেষ দিন। সেই হিসেবে বুধবার (১০ এপ্রিল) উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের তথ্য মতে, এদিন ইয়েমেন, ইরাক, লেবানন, সিরিয়া, কুয়েত, কাতার ও বাহরাইনেও ঈদুল ফিতর উদযাপিত হবে। 

এবারের ঈদুল ফিতর এমন সময় উদযাপিত হতে যাচ্ছে, যখন ফিলিস্তিনের গাজায় উপত্যকায় সামরিক আগ্রাসন ও নজিরবিহীন হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরাইল।

ছয় মাসের নিরবচ্ছিন্ন হামলায় পুরো গাজা উপত্যকা এরই মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ৩৩ হাজারের বেশি নিরস্ত্র ও নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন আরও প্রায় ৮০ হাজার।

২৩ লাখ অধিবাসীর ১৯ লাখই এখন খোলা আকাশের নিচে দিনাতিপাত করছে। ক্ষুধা ও দুর্ভিক্ষ জেঁকে বসেছে সেখানে। ধ্বংস ও শোকের মধ্যে ঈদুল ফিতরকে স্বাগত জানাতে চলেছে গাজাবাসী।

একটানা ১৮৫ দিন ধরে ইসরাইলি বোমায়, গোলায় রক্তে রঞ্জিত ‍ফুটফুটে ছেলেটিকে, আদরের মেয়েটিকে; কেবল বাবা-মা বুলি ফোটা সন্তানকে, হাজার হাজার মা-বাবাকে কবরে শুইয়ে দেয়ার মতো কতশত মর্মন্তুদ ঘটনার প্রবাহে এবার ঈদ আসছে ফিলিস্তিনিদের জন্য।

গত বছরও গাজায় ঈদ হয়েছিল আতশবাজি, রঙিন জামা আর ঐতিহ্যবাহী খাবারে। এবার সেখানে শুধুই হাহাকার, কবর আর গণকবরে শোকগাথা, বাবা-মা হারানো হাজারো এতিমের বুকফাটা চিৎকার। এবারের ঈদের দিনটিও যে তাদের একইরকম কাটাতে হবে তা সহজেই অনুমেয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com