1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
Title :
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গণভোটের রায়, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে চুয়াডাঙ্গায় জামায়াতের গণমিছিল আধুনিকায়নের ছোঁয়ায় তাঁতশিল্পকে সমৃদ্ধ করা হবে, প্রতিমন্ত্রী শরীফুল আলম বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড মেক্সিকোতে Honda NX200 রপ্তানির মাধ্যমে তাদের রপ্তানি পরিধি আরও প্রসারিত করছে লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা নড়াগাতীতে সরকারি খাস জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ফোন ‘ম্যাজিক ভি৬’ ভারতে বসে রাজনীতি করতে পারবেন না শেখ হাসিনা, সংসদীয় কমিটিকে জানাল মোদি সরকার বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা, আসছে বিনিয়োগকারী প্রতিনিধিদল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আফগানিস্তানে ঈদুল ফিতর ১০ এপ্রিল

  • আপডেট : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪, ৬.০৬ পিএম
  • ২০৭ Time View

মুসলিম বিশ্বের বেশিরভাগ দেশের ঈদ উদযাপনের তারিখ জানা গেছে। এবার জানা গেল আফগানিস্তানের ঈদের তারিখ। দক্ষিণ এশিয়ার দেশটিতে মঙ্গলবার (৯ এপ্রিল) পবিত্র রমজানের শেষ দিন। আগামী বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপন করতে দেশটির মুসলিমরা।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এরই মধ্যে আফগানিস্তানে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। দেশজুড়ে ঈদগাহ, মসজিদ, বিনোদন পার্ক এবং গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

২০২১ সালে বিদেশি সৈন্যদের পরাজিত করে আফগানিস্তানে ক্ষমতায় আসে তালেবান। এরপর থেকে ক্রমাগত দেশটির নিরাপত্তা ব্যবস্থার পরিবর্তন হতে থাকে। তারপরও দেশটিতে প্রতিবছর কয়েকডজন বোমা হামলার ঘটনা ঘটেছে। সম্প্রতি সন্ত্রাসী হামলা বেড়েছে।

সবশেষ গত মাসেই আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার শহরে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ২১ জন নিহত হন। আহত হন আরও বেশ কয়েকজন। ঈদের সময়ও হামলা হতে পারে বলে আশঙ্কা নাগরিকদের। তাই আগে ভাগেই নিরাপত্তা জোরদার করছে সরকার।

মুসলিম বিশ্বের সব দেশের মতো আফগানিস্তানও তিনদিন ধরে ঈদুল ফিতর উদযাপন করে। এই সময় পরিবার, গোষ্ঠী ও গোত্রে শান্তি ও সংহতির বার্তা প্রচার করা হয়। 

আফগান সমাজে সম্প্রীতি প্রতিষ্ঠায় একে অপরের বাড়িতে যাওয়ার রেওয়াজ রয়েছে। কুস্তি ও বুজকাশি নামে ঘোড়দৌড় বা ছাগল ধরার মতো ঐতিহ্যবাহী খেলার আয়োজন করা হয়।  

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com