1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত রেজিস্ট্রেশন ঝুলিয়ে অন্যায্য সার্ভিস চার্জ বৃদ্ধি: বিজয়ী রাকিন সিটিতে বাসিন্দাদের লাগাতার গণ-আন্দোলন নবীনগরে নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে আলোচনায় সালাউদ্দিন, এলাকাবাসীর প্রশংসা প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স ‘বিজমায়েস্ট্রোজ এক্স ইউএফএলপি ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালেতে আগামীর নেতৃত্বকে পুরস্কৃত করলো ইউনিলিভার Price Sensitive Information of Mercantile Islami Insurance PLC রংপুর মহানগর পুলিশের অভিযানে ৩২ জন গ্রেপ্তার, চোরাচালানের পণ্য জব্দ

চীনা কোম্পানি বড় বিনিয়োগ নিয়ে আসছে পোশাক খাতে

  • আপডেট : বুধবার, ৬ এপ্রিল, ২০২২, ৪.২৪ পিএম
  • ১৫৮ Time View
Bepza

মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) ১২.৮৯ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে পোশাক কারখানা স্থাপন করবে চীনা প্রতিষ্ঠান মেসার্স জাইহি টেক্সটাইল টেকনোলজি বাংলাদেশ লিমিটেড। এ কারখানায় ২ হাজার ৮৯২ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) সূত্রে জানা গেছে, সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন এ প্রতিষ্ঠানটি বার্ষিক ৫ মিলিয়ন পিস ওভেন এবং ২.৩ মিলিয়ন পিস নিট পোশাক উৎপাদন করবে।

উল্লেখ্য, মোংলা ইপিজেডে মেসার্স গার্মেন্টস ম্যানুফেকচার জিনলাইট বাংলাদেশ নামে তাদের আরেকটি তৈরি পোশাক প্রস্তুকারী প্রতিষ্ঠান আছে।

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং মেসার্স জাইহি টেক্সটাইল টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের মধ্যে মঙ্গলবার (৫ এপ্রিল, ২০২২) ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং জাইহি টেক্সটাইল টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইয়াং জিলাই নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) নাফিসা বানু, নির্বাহী পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন চৌধুরী, নির্বাহী পরিচালক (জনসংযোগ) নাজমা বিনতে আলমগীর এবং নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com