বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বীরগঞ্জে সাওতাল আদিবাসীদের মন্দির ও কালী প্রতিমা ভাংচুর এবং তির বৃদ্ধের ঘটনায় গ্রেফতার- ২ রাঙ্গামাটিতে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে কেন্দ্র পরিদর্শন এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার ‎সুন্দরবনের বনদস্যু সামাদ মোল্লা আটক, অস্ত্র-গুলি উদ্ধার ‎ “সুস্থ জীবন, আজকের সচেতনতা, আগামী সুরক্ষা” ক্যাম্পেইনের আওতায় ক্যান্সার সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার আয়োজনে শাহাদাত বার্ষিকী আলোচনা মিলাদ অনুষ্ঠিত হয়েছে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর পতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ল্যাম্পস সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার

ভৈরবে শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ইমন মাহমুদ লিটন
  • আপডেট : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ২৯৬ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও  দরিদ্র শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার (৬ এপ্রিল) সকালে উপজেলার গোছামারা গ্রামে আগলা বাড়ী প্রবাসী যুব সংগঠনের উদ্যােগে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

আলগা বাড়ী প্রবাসী যুব সংগঠনের সভাপতি শাহানুর রহমান, ও সাধারণ সম্পাদক হোসেন মিয়া উদ্যোগে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ১ কেজি তেল, ১ কেজি পিয়াজ, ১ কেজি আলু, ১ কেজি চিনি, আধা কেজি সেমাই ও ১টি করে কাপড় দেয়া হয়।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক সম্পাদক খলিলুর রহমান, গোছামারা বিশিষ্ট ব্যবসায়ী দ্বীন ইসলাম, শিমুলকান্দি ইউনিয়নের আওয়ামীলীগ নেতা আলী হোসেন, জিল্লু মিয়া, শিমুলকান্দি ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাবেক ইউপি সদস্য আছির মিয়া, যুবলীগ সভাপতি আমিন মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, অসহায় ও গরিব মানুষের কথা চিন্তা করে প্রতিবারের ন্যায় এইবারও ঈদ উপলক্ষে প্রবাসীদের উদ্যােগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া খাদ্য সামগ্রী ছাড়াও এই এলাকার প্রবাসীরা অসহায় মানুষদের বিভিন্ন সময় খাদ্য ও টাকা দিয়ে সহযোগী করে আসছে।

অনুষ্ঠানে সার্বিক পরিচালনা করেন আশিকুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS