1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ চুয়াডাঙ্গায় বিএআরআই’র কৃষি গবেষণা কেন্দ্র, মেহেরপুর এর আঞ্চলিক রিভিউ কর্মশালা/২০২৫-২৬ অনুষ্ঠিত মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের সম্মেলন অনুষ্ঠিত দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ খালেদা জিয়ার গাড়ীতে হামলাকারী রুবেলের গোত্রীয় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাবেন,’ আইনমন্ত্রী মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ড

জেনে নিন সাপ্তাহিক রাশিফল (৬-১২ এপ্রিল)

  • আপডেট : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ১১.৫১ এএম
  • ২৬১ Time View

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ অ্যাস্ট্রোলজার্স সোসাইটির (বিএএস) কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): পরিবারের সাথে সম্পর্কের উন্নতি হবে। নতুন চাকরির চেষ্টায় সফলতা পাবেন। ব্যবসায়িক ক্ষেত্রে প্রভাবশালী কারো সাহায্য পাবেন। পেশাগত কাজে সফল হবেন।
 
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে): সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন। শিক্ষা ও গবেষণামূলক কাজে সফল হবেন। ব্যবসায়িক কাজের জন্য বিদেশ যাত্রার যোগ রয়েছে। প্রভাবশালী কারো সাহায্য পাবেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন): বিনিয়োগে সফলতা পাবেন। চিকিৎসার প্রয়োজনে কিছু অর্থ ব্যয় হবে। রাস্তাঘাটে সতর্ক থাকতে হবে। পারিবারিক জীবনে ভালো কোনো ঘটনা ঘটবে। তথ্য বিভ্রাট হতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই): সপ্তাহটি শুভ সম্ভাবনাময়। অংশীদারি ব্যবসা-বাণিজ্যে ভালো লাভ হবে। পারিবারিক জীবনে জীবনসঙ্গীর সাহায্য পাবেন। কর্মক্ষেত্রে সফলতা পাবেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট): ব্যস্ততা বাড়বে। কাজের লোক ও কর্মচারীদের ওপর বিরক্ত হবেন না। নিজের ইচ্ছা না থাকলেও কোনো কাজ বাধ্য হয়ে করতে হবে। গৃহস্থালি জীবনে পরিবারের সাহায্য পাবেন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর): শারীরিক বিষয়ে বিশেষ সতর্ক থাকুন। প্রেম ভালোবাসায় সফল হবেন। হারানো ভালোবাসা ফিরে আসায় মন ভালো হয়ে উঠবে। সন্তানের জন্য কেনাকাটা করতে পারেন। শিল্পী ও কলাকুশলীদের ভালো রোজগার হবে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২১ অক্টোবর): সন্তানের কোনো বিষয়ের দুশ্চিন্তা বাড়তে পারে। পারিবারিক কাজে ব্যস্ত থাকবেন। স্থাবর সম্পত্তি সংক্রান্ত কাজে অগ্রগতি হবে। ব্যবসায়িক কাজে সম্মানিত হবেন। কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণ হবে। মায়ের সাহায্য পাবেন।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর-২০নভেম্বর): বিষন্নতা এড়িয়ে চলুন। আর্থিক ব্যবস্থাপনায় সমস্যা থাকতে পারে। বিদেশ থেকে ভালো কোনো সংবাদ পাবেন। পারিবারিক জীবনে ছোট ভাই-বোনের সাহায্য পাবেন।

ধনু রাশি (২১ নভেম্বর-২০ ডিসেম্বর): বিনিয়োগে সতর্ক থাকুন। ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। খুচরা পাইকারি ব্যবসা-বাণিজ্যে ভালো রোজগার হবে। খাদ্য ও বস্ত্র ব্যবসায় লাভের যোগ রয়েছে। মধ্যস্থতার কোনো কাজে লাভবান হবেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-২০ জানুয়ারি): কর্মক্ষেত্রে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে। কাজে কর্মে উন্নতির সুযোগ পাবেন। ব্যক্তিজীবনে সফল হবেন। কাঙ্ক্ষিত কোনো বিষয়ে এ সপ্তাহে অনিশ্চয়তা বাড়তে পারে। স্পর্শকাতর বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে সতর্ক থাকুন।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ভ্রমণের সতর্ক থাকুন। হঠাৎ মেজাজ হারাতে পারেন। পারিবারিক জীবনে ব্যয় বৃদ্ধি পাবে। আইনগত জটিলতা থেকে রক্ষা পাবেন। পরিবহন ব্যবসায়ীদের ভালো রোজগার হবে। প্রবাসীদের দেশে আগমনের যোগ রয়েছে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): মানসিক অস্থিরতা বাড়বে। আত্মীয়-স্বজনের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। বকেয়া টাকা আদায়ে অগ্রগতি হবে। ঠিকাদারি বকেয়া বিল আদায়ের জন্য কিছু অর্থ ব্যয় করতে হবে। আনন্দ উপভোগ করবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com