বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দুই ব্যাংকের সাবঅর্ডিনেটেড বন্ডের মেয়াদ বাড়ল সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ১,২০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে সিটি ব্যাংক বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে 1One Foundation & Organization, USA এর উদ্যোগে “জনসচেতনতায় স্বাস্থ্য সামগ্রী বিতরণ” ভৈরবে স্বামী-স্ত্রীসহ ৩ মাদককারবারি আটক ভৈরবে চোর সন্দেহে মারধরের ঘটনায় সংঘর্ষে বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরসহ আহত ২০, আটক ৭ ‎জ্বালানি সংকটে মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা ‎ রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ০৫ দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন কুমিল্লায় চড়া দামে এলপিজি বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুরের ভাঙ্গায় ফিলিংষ্টেশনগুলোতে দীর্ঘ সারী: সেচ দিতে না পেরে কৃষকের জমি চৌচির অবহেলার অভিযোগে রোগীর মৃত্যু, সাংবাদিকদের ওপর হামলায় উত্তাল লক্ষ্মীপুর সদর হাসপাতাল

বরিশালের সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত 

এস এল টি তুহিন
  • আপডেট : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ২৬৬ Time View

বরিশাল প্রতিনিধি: বরিশালের কাশিপুরে বেপরোয়া গতির একটি ট্রাক উল্টে রবিন রঞ্জন দে (৬৫) নামের এক গাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ট্রাকচালকের সহকারী মো. হৃদয় (২৯)।

তবে দুর্ঘটনার পর ট্রাকচালকের হদিস পাচ্ছে না পুলিশ। দুর্ঘটনাটি ঘটেছে কাশিপুর চৌমাথা এলাকায়।

নিহত রবিনের বাড়ি উপজেলার চৌদ্দ পুড়িয়া এলাকায়। আহত হৃদয়কে উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ঝিনাইদহের হরিণাকুণ্ডের আন্দলিয়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

ফায়ার সার্ভিস দক্ষিণের স্টেশন অফিসার মো. বাহাউদ্দিন জানান, বেপরোয়া গতির একটি ট্রাক কাশিপুর চৌমাথা এলাকায় রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির ওপর আছড়ে পড়ে। পরে সেটি ভেঙে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। খবর পেয়ে দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে একজনকে ট্রাক কেটে বের করা হয়। তার দুই পা শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন অবস্থায় ছিল। তার অবস্থাও মুমূর্ষু।

বরিশাল মেট্রোপলিন পুলিশের এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুল আলম জানান, সিলেট থেকে কাঠের গুঁড়ি নিয়ে পটুয়াখালীতে যাচ্ছিল একটি ট্রাক। বেপরোয়া গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির ওপর আঘাত করে আছড়ে পড়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে চালকের সহকারী ও গাছ ব্যবসায়ী আহত হয়।

তিনি আরও জানান, বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গাছ ব্যবসায়ীকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক পালিয়েছেন। তাকে না পেলে বিস্তারিত বলতে পারছি না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS