1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু হবিগঞ্জে রেলের পরিত্যক্ত জায়গা দখল অবৈধ দোকান নির্মাণ ব্যবস্থা নেয়ার দাবি ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

মাদক ব্যবসার সুবির্ধাথে সিসি ক্যামেরা বসালেন মাদক কারবারিরা

  • আপডেট : বুধবার, ৬ এপ্রিল, ২০২২, ৩.১১ পিএম
  • ১২১ Time View
Camera

তুহিন,বরিশাল প্রতিনিধি : পাড়ায় পাড়ায় সিসি ক্যামেরা বসালেন মাদক কারবারি মাদক ব্যবসার সুবির্ধাথে সাধারন মানুষকে নজরদারিতে করতে সিসি ক্যামেরা স্থাপন করেন বরিশাল নগরীর নিউ সদরঘাট রোড এলাকার গগনগলির বাসিন্দা পলাশ (৪০) নামে এক বাসিন্দা। এ নিয়ে এলাকার স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মাঝে ক্ষোভের তৈরী হয়েছে। 


সিসি ক্যামেরা স্থাপনের প্রতিবাদ জানালে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন অভিযুক্ত পলাশ ও স্থানীয়রা। শেষে পুলিশ এসে এলাকার উত্তেজনা নিরসন করেন। মঙ্গলবার (৫ এপ্রিল) বিকেলে এ করিম আইডিয়াল কলেজের সামনে এই ঘটনা ঘটে। 


স্থানীয়রা জানান, কিছু দিন ধরে পলাশ নগরীর পলাশপুর ব্রিজ থেকে শুরু করে গগণ গলি ও এর আশপাশে সিসি ক্যামেরা স্থাপন করে। স্থানীয় বাসিন্দারা ক্যামেরা স্থাপনের কারন জানতে চাইলে তাদের সাথে খারাপ আচরণ ও হুমকি দেয়। আজ যখন এমন ঝামেলা হয় তখন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে অবগত করলে তিনি ঘটনা স্থলে পুলিশ পাঠান।


বিসিসির ৬নং ওযার্ড কাউন্সিলর খান জামাল হোসেন জানান, স্থানীয় জনগন আমাকে জানালে আমি কোতোয়ালি থানায় অবগত করি পরে থানা থেকে পুলিশ পাঠিয়ে দিয়েছে। আমার জানা মতে পলাশ একজন চিহ্নিত মাদক ব্যাবসায়ী। তার নামে একাধিক মামলা চলমান রয়েছে। বেশ কিছু দিন আগে আমি নিজেই তাকে পুলিশের হাতে তুলে দিয়েছিলাম।


আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জনান, জানতে পেরেছি পলাশ নামে এক ব্যাক্তি কিছু সিসি ক্যামেরা বসিয়েছেন। কারন জানতে চাইলে তিনি জানান তার নিরাপত্তার জন্য এ ক্যামেরা বসিয়েছেন। তাকে বলেছি অনুমতি না নিয়ে ক্যামেরা বসানো যাবে না। সকালের মধ্যে ক্যামেরাগুলো খুলে নিতে হবে। 
এ বিষয়ে  পলাশের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ব্যবহৃত ফোনটি তার স্ত্রী রিসিভ করে। ফলে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com