1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
Title :
শুভেন্দুর সঙ্গে দেবের সাক্ষাৎ, বিজেপিতে যোগদানের আলোচনা বাংলা কিউআরে পরিশোধের অর্থ তাৎক্ষণিক জমার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের সিগারেটের স্ট্যাম্প-ব্যান্ডরোল ব্যবহারের নিয়মে পরিবর্তন এনবিআরের এশিয়ার অনেক মুদ্রা দুর্বল হলেও ডলারের বিপরীতে স্থিতিশীল টাকা ব্যাংকের পর্ষদে মনোনীত পরিচালক হতে শেয়ারধারী কোম্পানির এমডি বা পরিচালক বাধ্যতামূলক বন্ধ প্রতিষ্ঠান পুনরায় চালু করতে ২০ হাজার কোটি টাকার বিশেষ অর্থায়ন ২৪ সেপ্টেম্বরের মধ্যেই শেষ করতে হবে ২০২৭ সালের হজ নিবন্ধন সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বিডি থাই ফুড ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

ব্যাংক লুট, ম্যানেজার অপহরণের অভিযোগ

  • আপডেট : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪, ১১.৩২ পিএম
  • ২১৫ Time View

ন্দরবানের রুমা উপজেলায় সোনালী ব্যাংক লুট করেছে পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাসনাল ফ্রন্ট (কেএনএফ)। আজ মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।

এ সময় কেএনএফ সদস্যরা পুলিশ এবং আনসার বাহিনীর ১৪টি অস্ত্র, মোবাইল ফোন, ব্যাংকের বোল্টের সব টাকাসহ ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে গেছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

অস্ত্রধারীদের হামলায় উপজেলা নির্বাহী কর্মকতার (ইউএনও) অফিস ও ব্যাংকের বেশকয়েক সদস্য আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করে রুমা উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী কমিশনার ভূমি) দিদারুল আলম জানান, সশস্ত্র সন্ত্রাসীরা তাণ্ডব চালিয়েছেন রুমায়। সোনালী ব্যাংক লুট, ইউএনও অফিসের স্টাফদের মারধর করেছে। পুলিশ, আনসারের ১৪টি অস্ত্র লুট করে নিয়ে গেছে। সবার মোবাইল ও টাকা পয়সা নিয়ে গেছে। ব্যাংক ম্যানেজারকে অপহরণ করেছে। মারধরে বেশকয়েকজন আহত হয়েছেন। ব্যাংক থেকে কতটাকা নিয়ে গেছে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধি বলেন, বিদ্যুৎ না থাকার সুযোগটি কাজে লাগিয়ে তাণ্ডব চালিয়েছে সশস্ত্র সন্ত্রাসী বাহিনী। প্রায় ১০০ জনের মতো সশস্ত্র সন্ত্রাসী রুমা উপজেলা পরিষদসহ আশপাশের এলাকাগুলো ঘেরাও করে লুটপাট চালিয়েছে। রুমা উপজেলাজুড়ে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। তাণ্ডব লুটপাটের সঙ্গে পাহাড়ের সশস্ত্র সংগঠন কেএনএফ জড়িত।

রুমা ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমা বলেন, ডাকাতদল সোনালী ব্যাংক লুট করেছে শোনেছি। পুলিশ আনসারের অস্ত্রও লুট করেছে। রুমায় থমথমে অবস্থা বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com