1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
Title :
নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু

নলডাঙ্গায় বন্ধুকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যায় আটক ৪

  • আপডেট : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১২.০৩ পিএম
  • ২০৭ Time View

স্টাফ রিপোর্টারঃ নাটোরের নলডাঙ্গায় বাড়ি থেকে ডেকে নিয়ে স্কুলছাত্রকে হাত-মুখ বেঁধে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করেছে বন্ধুরা। এ ঘটনায় দুই সহপাঠিসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৮ মার্চ) দিবাগত রাতে এ হত্যার ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নলডাঙ্গা ওসি মো. মোনোরুজামান।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম ও নলডাঙ্গা ওসি মো. মোনোরুজামান জানান, বৃহস্পতিবার বিকালে নলডাঙ্গা উপজেলার পাটুল-হাঁপানিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র হিমেলকে পাটুল গ্রামের বাড়ি থেকে ডেকে নেয় সহপাঠি পার্থ। এরপর থেকে নিখোঁজ ছিলো হিমেল। এ ঘটনায় হিমেলের বাবা স্থানীয় টিসিবি ডিলার ফারুক সরদার থানায় অভিযোগ করলে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ রাতে পার্থকে আটক করে। তার দেওয়া তথ্য অনুযায়ী অপর সহপাঠি মেহেদী এবং এলাকার সিনিয়র বন্ধু সুজন ও শিমুলকে আটক করে পুলিশ। পরে তাদের সাথে নিয়ে রাত দেড়টার দিকে স্থানীয় পিপরুল ইউনিয়ন পরিষদ ভবনের পেছনের পরিত্যক্ত ভবনের ভুট্টা গাছ দিয়ে ঢাকা থাকা অবস্থায় হিমেলের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।

নলডাঙ্গা ওসি মো. মোনোরুজামান বলেন, ঘটনার কারণ উদঘাটনে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com