1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
Title :

বুকের ব্যথা সইতে না পেরে আত্মহত্যা

  • আপডেট : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪, ১১.১৬ পিএম
  • ১৬২ Time View

রাজধানীর মগবাজারে এলাকার একটি বাসায় বুকের ব্যথা সইতে না পেরে নিজের পেটে ছুরি মেরে আত্মহত্যার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে মগবাজার মধুবাগ এলাকায় এ ঘটনাটি ঘটেছে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা জয়নাল আবেদিন (৪৬) নামে ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টায় মারা যায় তিনি।

হাসপাতালে জয়নালের ভাতিজা মো. মোতালেব হোসেন জানান, তাদের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ থানার হাসানপুর গ্রামে। বর্তমানে মগবাজার মধুবাগ এলাকায় স্ত্রী মনজিলা বেগম ও এক ছেলে-এক মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন তার চাচা। পেশায় রিকশাচালক ছিলেন তিনি। তার চাচি অন্যের বাসা বাড়িতে কাজ করেন।

মোতালেব আরও জানান, তার চাচা তিন বছর ধরে অসুস্থ। এরপর থেকে রিকশা চালাতে পারতেন না। চাচি বাসা বাড়িতে কাজ করে যে কয় টাকা পান তা দিয়েই সংসার চলে। তার চাচা জয়নালকে হৃদরোগ হাসপাতালে ডাক্তার দেখানো হয়েছিল। সেখান থেকে বলেছে হার্টে ব্লক আছে। বুকে প্রচণ্ড ব্যথা ছিল। কিন্তু ওষুধ কেনার টাকা ছিল না। আজ সন্ধ্যার দিকে চাচা সবার অগোচরে ফল কাটার ছুরি দিয়ে নিজের পেটে আঘাত করেন। পরে তাকে দ্রুত মগবাজার কমিউনিটি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ওই ব্যক্তির পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি হাতিরঝিল থানা পুলিশকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com