সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
১৮ দিনে দেশে এলো ১.৯৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স ব্যবসাবান্ধব পরিবেশে গতি আনতে ৫ ব্যাংকের সঙ্গে বিডার এমওইউ মাদকের টাকার জন্য বসতঘরে আগুন দিয়ে মাকে হত্যার চেষ্টায় আটক কুলাঙ্গার ছেলে, পুলিশে দিলো জনতা! প্রায় ০৩ লক্ষ টাকা মূল্যমানের ০৯ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ​দিরাইয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে মব কালচারের শিকার সংবাদকর্মী রিফাত: জামায়াত নেতা ইমরানের বিরুদ্ধে অভিযোগ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মেঘনা কনডেন্সড মিল্ক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে হাইডলবার্গ মেটেরিয়ালস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আনলিমা ইয়ার্ন পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিটি ইন্স্যুরেন্স

ব্যাংক নিরাপত্তা জোড়দার করতে ভৈরব থানা পুলিশের মতবিনিময় সভা

ইমন মাহমুদ লিটন 
  • আপডেট : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ৩২৯ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ব্যাংক কর্মতর্তাদের সাথে মতবিনিময় সভা করেন ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম। 

আজ সোমবার ২৫ মার্চ বেলা ১২ টায় ভৈরব বাজার শহর ফাঁড়ি থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভা উপস্থিত ছিলেন ভৈরব কুলিয়ারচর সার্কেল এএসপি দেলোয়ার হোসেন, ভৈরব ব্যাংকার্স এসোসিয়েশনের সভাপতি হাবিবুর রহমানসহ ভৈরব শহরের  বিভিন্ন ব্যাংক ম্যানেজারগণ ও পুলিশ সদস্যবৃন্দ। 

আলোচনা সভায় ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম বলেন, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দীর্ঘদিন সরকারী ছুটি থাকবে। এই অবস্থায় ব্যাংক গুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে ছুটিকালীন সময়ে ব্যাংক, বীমা ও বিভিন্ন ভোল্ট-এ টাকা না রেখে ট্রেজারিতে জমা রাখতে হবে। ব্যাংগুলোতে সার্বক্ষনিক নিজস্ব পাহাড়া মোতায়েন রাখতে হবে। প্রতিটি নিরাপত্তাকর্মীর পূর্ণ নাম, পদবী ও ঠিকানা মোবাইল নাম্বারসহ প্রশাসনের কাছে জমা দিতে হবে। বিশেষ করে ব্যাংকের ভিতর ও বাইরে সিসি ক্যামেরাগুলো সচল রাখতে হবে।

তিনি আরো বলেন, সাধারণ জনগণ তাদের অর্জিত অর্থ ব্যাংকে গচ্ছিত রাখেন এবং প্রয়োজনের সময় উত্তোলন করে থাকেন। এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা স্থানান্তর করার সময় অবশ্যই পুলিশকে ইনফর্ম করতে হবে। টাকা লেনদেনে বিশেষ সতর্ক দৃষ্টি রাখতে হবে।  

ভৈরবে মানুষের নিরাপত্তা রক্ষার্থে শহরের চিহৃত ছিনতাইয়ের স্পটগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থাসহ শহরজুড়ে পুলিশি অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS